পুরোনো ডেটা দিয়ে নতুন ই–পাসপোর্ট আবেদনের সুযোগ চান প্রবাসীরা

সাইফ আল রুবেল, কুয়েতপ্রবাসী

বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় অবদান প্রবাসীদের। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা ঘুরছে প্রতিনিয়ত, কিন্তু এত কিছুর পরও বিভিন্ন সুযোগ–সুবিধা থেকে প্রবাসীরা বঞ্চিত। তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমান ই–পাসপোর্টের জটিলতা।

প্রবাসে পাসপোর্ট আমাদের পরিচয় বহন করে। এখানে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন প্রবাসীদের পরিচয় বহন করে না। সেক্ষেত্রে বাংলাদেশে আমাদের জন্মনিবন্ধন এবং এনআইডির সঙ্গে পাসপোর্টের সঙ্গে অনেক ক্ষেত্রে মিল নেই, নাম, জন্মতারিখ গরমিল রয়েছে, যার কারণে প্রবাসীরা ই–পাসপোর্ট আবেদন করতে পারছে না।

অন্যদিকে আগের এমআরপি পাসপোর্ট আবেদন সুবিধা আস্তে আস্তে শিথিল করে দিচ্ছে, যার কারণে প্রবাসীদের পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। কেননা পাসপোর্টের মেয়াদ না থাকার কারণে অনেক প্রবাসীই আকামা নবায়ন করতে পারছে না, অনেক প্রবাসীর দাবি, পুরোনো পাসপোর্টের ডেটা দিয়ে যেন নতুন ই–পাসপোর্ট নবায়ন আবেদন করার সুযোগের করে দেওয়া হয়।

কারণ, তাদের দাবি যৌক্তিক। প্রবাসীদের বর্তমান পাসপোর্ট অনুসারে ই–পাসপোর্ট করার জন্য উদাত্ত আহ্বান রইলো। এর ফলে সাধারণ প্রবাসীরা অনেক ঝামেলা ও হয়রানি থেকে রেহাই পাবেন। পরে এই ই–পাসপোর্ট ব্যবহার করে দেশে এনআইডি বা জন্মনিবন্ধন সংশোধনের সুযোগ ব্যবস্থা করা হলে অনেক সমস্যা থেকে প্রবাসীরা রেহাই পাবেন, এমনটি অনেকে মনে করেন।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে রাষ্ট্রদূতেরা আলোচনা বা অবহিত করলে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা উপকৃত হবেন। বিষয়টি যেন ভেবে দেখে আমাদের বর্তমান সরকার ও রাষ্ট্রদূতদের কাছে এমনটাই দাবি প্রবাসীদের।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ