পিসিবির বিরুদ্ধে ‘পক্ষপাতিত্ব ও মিথ্যা প্রতিশ্রুতি’র অভিযোগ তুলে টুর্নামেন্ট বর্জন শেহজাদের

এ বছরের শুরুতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে অবসর নিয়েছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজিগুলো পরিকল্পিতভাবেই তাঁকে দলে নেয় না—তুলেছিলেন এমন অভিযোগও। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজিত চ্যাম্পিয়নস কাপ থেকে নাম সরিয়ে নিলেন আহমেদ শেহজাদ।

৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান পিসিবির বিরুদ্ধে পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং অবিচারের অভিযোগ করেছেন। একই সঙ্গে পাকিস্তানের দারিদ্র্য এবং মূল্যস্ফীতির প্রসঙ্গ টেনে চ্যাম্পিয়নস কাপে দেদার ব্যয়ের প্রসঙ্গও তুলেছেন।

আগস্ট মাসের শুরুর দিকে পিসিবি ‘চ্যাম্পিয়নস ইভেন্টস’ নামের একটি টুর্নামেন্ট-সূচির ঘোষণা দেয়, যার অধীনে প্রথম শ্রেণি, ৫০ ওভার ও টি-টোয়েন্টি সংস্করণের তিনটি নতুন ঘরোয়া প্রতিযোগিতা আয়োজন করা হবে। ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে ব্যবধান কমানো’র লক্ষ্যে আয়োজিত এই তিন প্রতিযোগিতার মধ্যে চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ আয়োজন করা হবে সেপ্টেম্বরে।

টুর্নামেন্টটিতে অংশ নেবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন শেহজাদ, ‘আমি চ্যাম্পিয়নস কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। ঘরোয়া খেলোয়াড়দের প্রতি পিসিবির পক্ষপাতিত্ব, মিথ্যা প্রতিশ্রুতি এবং অবিচারের বিষয়গুলো অগ্রহণযোগ্য।’

পাকিস্তানের ক্রিকেট–কাঠামো ব্যর্থ উল্লেখ করে শেহজাদ আরও লেখেন, ‘একজন পাকিস্তানি এবং সত্যিকারের ক্রিকেটপ্রেমী হিসেবে আমি সেই কাঠামোকে সমর্থন করতে পারি না, যেখানে মেধার কোনো মূল্য নেই। আমি এই ব্যর্থ কাঠামোর অংশ হওয়াটা প্রত্যাখ্যান করছি।’

শেহজাদের সরে যাওয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হচ্ছে ডলফিনস, লায়নস, প্যানথারস, স্ট্যালিয়নস ও উলভস।

  • Related Posts

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।’ রবিবার ঢাকা সেনানিবাসে সেনাসদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ…

    Continue reading
    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বড় পরিসরে আরও বাড়ানোর পরিকল্পনা আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে যুদ্ধ আরও তীব্র হলে মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ইতোমধ্যেই কমে আসা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র…

    Continue reading

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    হরমুজে তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মোদীর বিজেপির পতন হয় ২০২৪ সালে, এখন চলছে ‘পোস্টমর্টেম’

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    ইংল্যান্ডকে টপকে ফের শীর্ষে ভারত

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    রাফির নতুন সিনেমায় মেহজাবীন, যা জানা গেল

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’

    ‘প্রবাসীদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে’