গাইতে গাইতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গায়ক

মার্কিন র‌্যাপার ফ্যাটম্যান স্কুপ মারা গেছেন। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের অনুষ্ঠানে পারফর্ম করার সময় তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৫৩। মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন গায়কের প্রতিনিধি।
জানা গেছে, ফ্যাটম্যান স্কুপ হামডেন শহরের টাউন সেন্টার পার্কে গাওয়ার সময় মঞ্চে পড়ে যান।
শহরের মেয়র লরেন গ্যারেট ফেসবুকে একটি পোস্টে বলেছেন, র‌্যাপারকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ফ্যাটম্যান স্কুপের বুকিং এজেন্সি বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

‘স্কুপ ছিলেন সংগীতজগতের একজন প্রিয় ব্যক্তিত্ব, যাঁর কাজ সারা বিশ্বে অগণিত ভক্তরা পছন্দ করেছিলেন,’ এজেন্সির বিবৃতিতে গায়ক সম্পর্কে এভাবেই শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে, স্কুপের পরিবার বলেছে, ফ্যাটম্যান স্কুপ ছিলেন এমন এক উজ্জ্বল আত্মা, যিনি মঞ্চে ও জীবনে আলোর বাতিঘর হয়ে আলো ছড়িয়েছেন।
পরিবারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, ‘ফ্যাটম্যান স্কুপ শুধু একজন বিশ্বমানের পারফরমার ছিলেন না, তিনি ছিলেন একজন বাবা, ভাই, চাচা ও একজন বন্ধু।’

স্কুপের আসল নাম আইজ্যাক ফ্রিম্যান তৃতীয়। তিনি নব্বইয়ের দশকে নিউইয়র্ক সিটির হিপ হপ গানের জগতে প্রভাবশালী ব্যক্তিত্ব।
মিসি এলিয়টের গ্র্যামি পুরস্কারজয়ী ‘লুজ কন্ট্রোল’ ও মারিয়া কেরির ‘ইট’স লাইক দ্যাট’-এর জন্ম তিনি বেশি পরিচিত।

১৯৭১ সালের ৬ আগস্ট নিউইয়র্কে জন্ম ফ্যাটম্যান স্কুপের, সেই আগস্টেই চলে গেলেন তিনি। গায়কের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী ও তাঁর ভক্ত-অনুসারীরা।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন