পিসিবির বড় পদ গ্রহণের প্রস্তাব পেয়েও নাকচ করলেন ওয়াসিম আকরাম

জাতীয় ক্রিকেট দলের অভ্যন্তরীণ গোলমাল মেটাতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা ভাবছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে রেখে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়গুলো সাবেক কিংবদন্তি ওয়াসিম আকরামকে দেওয়ার প্রস্তাব করেছিলেন তিনি।

পিসিবির প্রস্তাবিত দায়িত্ব গ্রহণ করলে ওয়াসিম আকরামের পদবি হতো পাকিস্তান ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। নকভির উপদেষ্টা হিসেবে কাজ করতেন তিনি। তবে গুরুত্বপূর্ণ এই পদ গ্রহণের প্রস্তাব পেয়ে সেটি নাকচ করে দিয়েছেন ওয়াসিম।

প্রস্তাব নাকচ করার পেছনে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন ওয়াসিম। তিনি জানিয়েছেন, স্থায়ীভাবে পাকিস্তানের করাচিতে বাস করেন তিনি। পারিবারিক কারণে তাকে প্রায় সময় অস্ট্রেলিয়া যেতে হয়। তার পক্ষে লাহোরে (পাকিস্তানের ক্রিকেট একাডেমি এখানে) নিয়মিত থাকা সম্ভব নয়।

দায়িত্ব না নিলেও পাকিস্তানকে সবসময় সাহায্য করার আশ্বাস দিয়েছেন ওয়াসিম। যদি প্রয়োজন হয়, তাহলে কোনো আর্থিক বিনিময় ছাড়াই তিনি পিসিবিতে কাজ করবেন।

ওয়াসিমের এসব কথা শুনে বিকল্প কাউকে খুঁজছে পিসিবি। আরেক সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনুসের সঙ্গে কথা বলেছে সংস্থাটি। ওয়াকার ইউনুসও অস্ট্রেলিয়াতে থাকেন। তবে তিনি লাহোরে ফেরত আসার ইচ্ছে প্রকাশ করেছেন। গত সোমবার বেশকিছু বিষয় নিয়ে নকভির সঙ্গে কথা বলেছেন ওয়াকার। এখনো চূড়ান্ত নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হয়নি কোনো পক্ষ থেকেই।

পিসিবি চেয়ারম্যানের বাইরে মহসিন নকভির সবচেয়ে বড় পরিচয় হলো তিনি পাকিস্তানের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। দুটি বড় দায়িত্ব একসঙ্গে তার জন্য পালন করা কঠিন। এর জন্য নকভিকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কারণ, রাষ্ট্রীয় কাজের কারণে তিনি ক্রিকেটে ভালো মতো সময় দিতে পারেন না। বিষয়টি সমাধানের জন্যই মূলত অতিরিক্ত জনবল নিয়োগের কথা ভাবচেন নকভি।

  • Related Posts

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading
    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    হঠাৎই চোটে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, আল নাসর তারকার হ্যামস্ট্রিং চোট ‘প্রত্যাশার চেয়ে গুরুতর’ বলে জানিয়েছেন দলের কোচ হোর্হে হেসুস। শুক্রবার তিনি জানান, দ্রুত সেরে উঠতে রোনালদো মাদ্রিদে…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান