দ্রুততম মানবী হয়ে ইতিহাস গড়লেন সেন্ট লুসিয়ার আলফ্রেড

অলিম্পিক গেমসের ইতিহাসে আগে কখনো পদই জেতেনি সেন্ট লুসিয়া। সেই দেশটির নারী অ্যাথলেট জুলিয়েন আলফ্রেড এমন এক কৃতী গড়লেন যা সোনার হরফে লেখা থাকবে দেশটির ইতিহাসে। রোববার প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিকসের নারীদের ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন আলফ্রেড। গেমসের অন্যতম সেরা আকর্ষণীয় পদক দিয়ে ইতিহাসে প্রথম পদক তালিকায় নাম ওঠালো সেন্ট লুসিয়া।

জুলিয়েন আলফ্রেড ফিনিশিং লাইন অতিক্রম অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে চিৎকার করতে থাকেন। পরক্ষণেই কান্নায় ভেঙ্গে পড়েন। গ্যালারিতে অবস্থান করা নিজ দেশের সমর্থকদের দিকে তাকিয়ে এই উদযাপন করেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

এবারের অলিম্পিকে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ফেবারিট ছিলেন যুক্তরাষ্ট্রের শাক্যারি রিচার্ডসন। তাকে হারিয়ে আলফ্রেড গড়লেন দেশের জন্য ইতিহাস। জুলিয়েন আলফ্রেড স্বর্ণ জিততে সময় নেন ১০. ৭২ সেকেন্ড। পেছনে থাকা যুক্তরাষ্ট্রের রিচার্ডসনের টাইমিং ১০.৮৭। ব্রোঞ্জও জিতেছেন যুক্তরাষ্ট্রের অ্যাথলেট। ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন মেলিসা জেফেরসন।

আলফ্রেড স্বর্ণজয়ের পর আবেগে আপ্লুত হয়ে পড়েন। ঐতিহাসিক ওই বিজয় তিনি তার প্রয়াত বাবাকে উৎসর্গ করেন। ১১ বছর বছর আগে তার বাবা মারা গেছেন।

  • Related Posts

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে শুরু হলেও শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে…

    Continue reading
    এমবাপ্পের পেনাল্টি মিস, রিয়ালকে হারিয়ে বেটিসের জয়

    রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রিয়াল বেটিস। শুক্রবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে বেটিস। ম্যাচের একমাত্র গোলটি করেছেন আয়ারল্যান্ডের স্ট্রাইকার ট্রয় প্যারট। সেভিয়ার এস্তাদিও…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি