পানামাকে বিধ্বস্ত করে ৬ গোল দিলো ব্রাজিল

বিশ্বকাপের জন্য নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে পানামার জালে ৬ গোল দিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে ব্রাজিল। পানামা দিতে পেরেছে কেবল দুটি। যার একটি আবার আত্মঘাতী।

রিড ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই পানামাকে চাপে রাখে ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেলে। দ্বিতীয় মিনিটেই গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র।

এগিয়ে যাওয়ার পর অপ্রত্যাশিত ধাক্কা খায় স্বাগতিকরা। ফ্রি-কিক নেন পানামার মাইকেল মুরিলো। সেটি ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে জালে জড়ালে ১-১ গোলে ১৪ মিনিটে সমতা ফেরে পানামা।

স্বাগতিক সমর্থকদের আত্মঘাতী গোলের হতাশা দূর করেন ক্যাসেমিরো। ধাক্কা সামলে তার গোলে ৩৯ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।

বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে পানামার রক্ষণভাগকে পাত্তাই দেয়নি ব্রাজিল। রক্ষণের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ৫৩ মিনিটে গোল করেন তরুণ রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।

৬৩ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলের পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। ৮১ মিনিটে পানামার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডিফেন্ডার দানিলো ষষ্ঠ গোলে।

​ম্যাচে একেবারেই সুবিধা করতে না পারা পানামার হয়ে হার্ভে দূরপাল্লার শটে ৮৪ মিনিটে গোল করেন। তবে তাতে হার এড়ানো যায়নি। ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।

উল্লেখ্য, আরেক প্রস্তুতি ম্যাচে আগামী ৭ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল।

  • Related Posts

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব…

    Continue reading
    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫০ অনুচ্ছেদের…

    Continue reading

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    স্পেনে ভয়াবহ দাবানল, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আলোচনা নয়: রাহুল গান্ধী

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগে কোনো আপস নয়’, কেন্দ্রের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠকেও অনড় সিজেপি

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    কিশোরগঞ্জে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন আর্জেন্টাইন কিংবদন্তি

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভারতে ছাত্র আন্দোলন নিয়ে বার্তা দিলেন টেন্ডুলকার

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

    ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’