পাকিস্তানে ভারী বৃষ্টি, ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টির কারণে বিভিন্ন দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। জুনের শেষের দিকে বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় ১৮০ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।

বুধবার সকাল থেকে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে প্রায় বিরতিহীনভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ফলে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

রাওয়ালপিন্ডি শহরের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর পানির স্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এক মুখপাত্র এএফপিকে বলেন, গত ২৪ ঘন্টায় পাকিস্তানজুড়ে ৫৪ জনের মৃত্যু এবং আরও ২২৭ জন আহত হয়েছে। বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে পাঞ্জাব প্রদেশ থেকে।

তিনি জানিয়েছেন, গত ২৬ জুন বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত ৭০ শিশুসহ প্রায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন দুর্ঘটনায় আরও প্রায় ৫০০ জন আহত হয়েছে।

জনগণকে ঘরে রাখার জন্য বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করেছে রাওয়ালপিন্ডি সরকার। জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে যে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। এর আগে ২০২২ সালে দেশটিতে ভারী বৃষ্টি ও বন্যায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, `চুক্তিতে এমন উপাদান রয়েছে,…

    Continue reading
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন