পাকিস্তানে খারিজিদের সঙ্গে সংঘর্ষে ৬ সেনাসহ নিহত ২৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২২ জন খারিজি সদস্য নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর ৬ জন সদস্যও নিহত হয়েছেন। 

শনিবার দেশটির সামরিক গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, ৬ ও ৭ ডিসেম্বর কেপি প্রদেশের বিভিন্ন জেলায় পরিচালিত পৃথক তিনটি অভিযানে ৬ জন সেনা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।

এর মধ্যে প্রথম অভিযানটি ট্যাংক জেলার গুল ইমাম এলাকায় পরিচালিত হয়। গোয়েন্দা রিপোর্টে সেখানে খারিজিদের উপস্থিতির খবর পাওয়া গিয়েছিল। এই অভিযানে ৯ জন খারিজি সদস্য নিহত এবং ৬ জন আহত হয়। আহতদের পরবর্তীতে আটক করা হয়।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় উত্তর ওয়াজিরিস্তানে। সেখানে ১০ জন খারিজি সদস্য নিহত হয়। 

এছাড়া তৃতীয় সংঘর্ষটি ঘটে থাল জেলায়। খারিজি সদস্যরা তখন একটি নিরাপত্তা চৌকিতে আক্রমণের চেষ্টা করে। এই সংঘর্ষে ৩ জন খারিজি সদস্য নিহত হয়। বিপরীতে ৬ জন সেনা সদস্য প্রাণ হারান।

পাকিস্তান আইএসপিআর আরও জানিয়েছে, কেপি এলাকায় খারিজি সদস্যদের নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন চলছে। 

সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদ নির্মূলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।

এই অভিযানের লক্ষ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। সাম্প্রতিক মাসগুলোতে খারিজি সদস্যদের বিরুদ্ধে সামরিক কার্যক্রম আরও বাড়ানো হয়েছে বলেও জানায় আইএসপিআর।

সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং নিরাপত্তা চৌকিগুলোর ওপর সন্ত্রাসী হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষত বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে। 

২০২২ সালে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) সরকারের সঙ্গে স্বাক্ষরিত একটি নাজুক যুদ্ধবিরতি ভেঙে নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ চালানোর অঙ্গীকার করার পর তাদের হামলা বৃদ্ধি পেয়েছে।

এর প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার জুলাই মাসে নিষিদ্ধ TTP-কে ‘ফিতনা আল খারিজি’ হিসেবে চিহ্নিত করেছে এবং সব প্রতিষ্ঠানকে সন্ত্রাসী হামলার অপরাধের জন্য ‘খারিজি’ বলে উল্লেখ করার নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ায় গোয়েন্দাভিত্তিক দুটি অভিযানে (IBO) একজন গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জন খারিজি সদস্য নিহত হয়।

তবে বর্তমানে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। কেপির বন্নুতে গত ২০ নভেম্বর সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটে। এই আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী প্রাণ হারান। ওই অভিযানে ৬ জন খারিজি সদস্যও নিহত হয়। সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের