পাকিস্তানে এলোপাতাড়ি গুলিতে নিহত ৫

পাকিস্তানের পেশোয়ারে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে শহরের বাদাবর এলাকায় এই ঘটনা ঘটে। ব্যক্তিগত শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, ভোরে মাশোখেল এলাকায় একটি গাড়ির ওপর অতর্কিত গুলি চালায় অভিযুক্ত। এতে ঘটনাস্থলেই পাঁচজন প্রাণ হারান।

পুলিশ জানিয়েছে, হামলার কারণ ব্যক্তিগত বিরোধ। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

গত মাসেও পেশোয়ারসহ বিভিন্ন এলাকায় ব্যক্তিগত বিরোধের জেরে বেশ কয়েকটি প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছিল। সেসময় তেহকাল এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। পুলিশের দাবি, এই সংঘর্ষও ব্যক্তিগত শত্রুতার ফল।

এছাড়া, দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানায় পুরোনো শত্রুতার জেরে পৃথক দুটি ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হন।

অন্যদিকে, সাইদু শরীফের গুলকাদা এলাকায় এক সিনিয়র আইনজীবী ও তার ভাইকে গুলি করে হত্যা করা হয়।

সবশেষ, গত বুধবার সন্ধ্যায় করাচির বালদিয়া-৮ এলাকায় এক ৬৫ বছর বয়সী আফগান নাগরিককে গুলি করে হত্যা করা হয়।

সাঈদাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) ইদ্রিস বাঙ্গাশ জানান, নিহত আলাউদ্দিন নামাজ পড়ে মসজিদের ভেতরে কুরআন তেলাওয়াত করছিলেন। এসময় ফোন বাজলে তিনি বাইরে যান। তখন মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী তাকে গুলি করে পালিয়ে যায়।

আলাউদ্দিনকে গুরুতর আহত অবস্থায় ডা. রুথ ফাউ সিভিল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, এটি ব্যক্তিগত বিরোধের জেরে ঘটে থাকতে পারে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল