পাকিস্তানকে বাংলাওয়াশ “আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন ক্রিকেটাররা”

পাকিস্তানকে ধবলধোলাই করার পর মাঠেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মোহাম্মদ ইউনূস।

পুরো দলকে অভিনন্দনে সিক্ত করার পাশাপাশি ক্রিকেটারদের শুভেচ্ছা ও ভালবাসায়ও সিক্ত করেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, তখনই তিনি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা টিম বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের সাথে ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেন। যে কথা সে কাজ ।আজ দুপুরে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাত করবেন পাকিস্তানকে হারানো নাজমুল হোসেন শান্তর দল।

জাতীয় দলের ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শেরে বাংলায় রুটিন প্র্যাকটিস হবে বাংলাদেশ টেস্ট দলের। সেখান থেকে বেলা ১টায় টিম চলে যাবে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কার্যালয়ে।’

প্রসঙ্গতঃ আগের ১৩ টেস্টে জয়ের দেখা না পেলেও এবার পাকিস্তানের মাটিতে ২ টেস্টের সিরিজে স্বাগতিকদের চরমভাবে নাস্তানাবুদ করে ছেড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। রাওয়ালপিন্ডিতে হওয়া প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছিলো বাংলাদেশ। পরের টেস্টে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংস্তুপের মধ্যে পড়ে গিয়েছিলো টাইগাররা। সেখান থেকে লড়াই করে ৬ উইকেটের বড় জয়ে মাঠ ছেড়েছেন শান্ত, মিরাজ, মুশফিক, লিটন, সাকিব, সাদমান, জাকির, মুমিনুল, তাসকিন, হাসান মাহমুদ ও নাহিদ রানারা।

সেই অবিস্মরনীয় সাফল্যের পুরস্কার হিসেবেই আজ সরকার প্রধানের সাক্ষাত পাচ্ছেন ক্রিকেটাররা। আর চারদিন পর ২ টেস্টের সিরিজ খেলতে ১৫ সেপ্টেম্বর ভারত যাবে বাংলাদেশ জাতীয় দল। শোনা যাচ্ছে, আজ ঘোষিত হবে ভারত সফরের টেস্ট স্কোয়াড। বিসিবি থেকে তেমন আভাসই মিলেছে বুধবার রাতে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প