পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার রানিসরাইয়ের ১৬ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের দীঘায় জগন্নাথ দেবের দর্শন করতে আসানসোল থেকে একটি গাড়িতে করে যাচ্ছিলেন ৩ জন।

পশ্চিম মেদিনীপুরের রানী সরাই এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে ডিভাইডার পেরিয়ে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে এটি।

সেই সময় উল্টো দিকের লেনে একটি লরি আসছিল। লরিটি খড়্গপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি লরিটির সামনে চলে আসায় সজরে ধাক্কা লাগে। ধাক্কার গতি এতটাই জোরালো ছিল যে, প্রাইভেটকারটি পুরোপুরি দুমড়েমুচড়ে যায়।

ঘটনা দেখে প্রত্যক্ষদর্শীরা স্থানীয় বেলদা থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জানায়।

গ্যাস কাটার ব্যবহার করে সেই গাড়ি থেকে ড্রাইভারসহ চারজনকে উদ্ধার করে বেলদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা দেন।

স্থানীয় বাসিন্দা প্রীতম মাইতি বলেন, এখানে খড়গপুর দিক থেকে একটি প্রাইভেটকার এক লেনের থেকে অন্য লাইনে চলে যায়। এরপর এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনার পর ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে বেলদা থানার পুলিশ যানজট মুক্ত করে গাড়ি চলাচল স্বাভাবিক করে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়; প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, `চুক্তিতে এমন উপাদান রয়েছে,…

    Continue reading
    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন