পশ্চিমবঙ্গে নির্বাচন মোদী বললেন ‘অবিস্মরণীয় জয়’, অমিত শাহের উচ্ছ্বাস

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে!’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতে, অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকদের যোগ্য জবাব দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ। পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী ও অমিত।

ভোটমুখী পশ্চিমবঙ্গে একের পর এক সভা করেছেন প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত। প্রধানমন্ত্রীর কণ্ঠে বার বার উঠে এসেছে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বারবার অনুপ্রবেশকারী সমস্যা ইস্যু করেন।

সোমবার (৪ মে) ভোটের ফলাফল পরিষ্কার হতেই মোদী লিখলেন, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে ও বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই।

সামাজিক যোগাযোগমাধ্যমে মোদী আরও লেখেন, জনগণ বিজেপির পক্ষে অভূতপূর্ব রায় দিয়েছেন ও আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সব কিছু করবে। আমরা এমন একটি সরকার দেবো, যা সমাজের সব স্তরের মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

অন্যদিকে, অমিত শাহ পশ্চিমবঙ্গবাসীকে ‘কোটি কোটি প্রণাম’ জানিয়ে লিখেছেন, এই বিপুল জনরায় ভয়, তোষণ ও অনুপ্রবেশকারীদের রক্ষকদের বিরুদ্ধে বাংলার মানুষের জোরালো জবাব। শাহের দাবি, বিজেপির এই জয় তৃণমূলের ভয়ের ঊর্ধ্বে প্রধানমন্ত্রী মোদীর প্রতি ভরসার জয়।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লেখেন, আমার মতো প্রতিটি বিজেপি কর্মীর জন্য এটি গর্বের মুহূর্ত। যে গঙ্গোত্রীতে মা গঙ্গার উৎস, সেখান থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র বিজেপির গেরুয়া পতাকা গর্বের সঙ্গে উড়ছে। বাংলায় বিজেপির এই ঐতিহাসিক জয় আমাদের অসংখ্য কর্মীর ত্যাগ, সংগ্রাম এবং আত্মবলিদানের ফল। সেই সব পরিবারের ধৈর্যের জয়, যারা হিংসা সহ্য করেও গেরুয়া পতাকা ছাড়েনি।

‘শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যে কর্মীরা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে একচুলও সরেননি, সেই সব কর্মী ও তাদের পরিবারকে প্রণাম জানাই। বাংলার মানুষ এই বিপুল জনসমর্থনের মাধ্যমে বিজেপির সেই সব ত্যাগী কর্মীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।’

অমিত শাহ আরও লেখেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু ও ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহাপুরুষের পবিত্রভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা ও ‘সোনার বাংলা’র স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে।

  • Related Posts

    পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।   তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব…

    Continue reading
    পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে: মোদী

    পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়কে ‘ঐতিহাসিক অধ্যায়’ বলে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মতে, এটা রাজ্যের উন্নয়নের এক নতুন অধ্যায়ের শুরু। নয়াদিল্লিতে দলটির প্রধান কার্যালয়ের সামনে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পশ্চিমবঙ্গে সরকার বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে: মোদী

    পশ্চিমবঙ্গে বদলা নয়, বদল হবে: মোদী

    পশ্চিমবঙ্গে নির্বাচন এগিয়ে শুভেন্দু, ৫৩৮ ভোটে পিছিয়ে মমতা

    পশ্চিমবঙ্গে নির্বাচন এগিয়ে শুভেন্দু, ৫৩৮ ভোটে পিছিয়ে মমতা

    পশ্চিমবঙ্গে নির্বাচন মোদী বললেন ‘অবিস্মরণীয় জয়’, অমিত শাহের উচ্ছ্বাস

    পশ্চিমবঙ্গে নির্বাচন মোদী বললেন ‘অবিস্মরণীয় জয়’, অমিত শাহের উচ্ছ্বাস

    পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে লন্ডভন্ড মমতার ঘাসফুল

    পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে লন্ডভন্ড মমতার ঘাসফুল

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২

    ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

    ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ দেশে পৌঁছেছে

    ভবানীপুরে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা

    ভবানীপুরে ১৯৯৬ ভোটে এগিয়ে মমতা

    তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল ৮৫ আসনে এগিয়ে

    তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল ৮৫ আসনে এগিয়ে

    বাউফলে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০

    বাউফলে বাস খাদে পড়ে নিহত ১, আহত ১০