পশ্চিমবঙ্গে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে, নিহত ৪

পশ্চিমবঙ্গে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার রাতে কোচবিহারে নয়ানজুলি নদীতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ধনঞ্জয় বর্মন (২৮), অমিত দাশ (২৫), সঞ্জয় দাশ (২৫), পার্থ দাশ (২৪)।

জানা যায়,গত সোমবার পারিবারিক অনুষ্ঠান সেরে গাড়িতে করে ফিরছিলেন সবাই। কোতোয়ালি থানার চিলকিরহাট ও চান্দামারি মাঝখানে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নয়ানজুলি নদীতে পড়ে যায়।

আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং কোতোয়ালি থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পানি থেকে সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা দেন।

স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ শুনতে পেলাম। দৌড়ে এসে দেখি নদীতে একটি সাদা রঙের গাড়ি উল্টে পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ভেতর থেকে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে গাড়িচালক ঘুমিয়ে পড়েছিল নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের