পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধে দিনাজপুরে আটকা ৩ ট্রেন

পলিটেকনিকে ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, তাদের প্রমোশন বাতিলসহ বিভিন্ন দাবিতে দিনাজপুরে সড়কপথ ও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে করে আটকা পড়েছে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা ও সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন। এছাড়া দিনাজপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনাজপুর নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় রেললাইনে বসে অবরোধ কর্মসূচি পালন করছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। দুপুর সোয়া ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের এই অবরোধ চলছিল।

দুপুর ১২টা থেকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেও শিক্ষার্থীরা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই তারা পলিটেকনিক ইনস্টিটিউটে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের স্থানান্তর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর করা, উপসহকারী প্রকৌশলী পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত করা, কারিগরি বোর্ড সংস্কারসহ ছয় দাবি জানিয়ে আসছেন।

শিক্ষার্থীদের অবরোধের ফলে দিনাজপুর স্টেশনে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস, রাজশাহীগামী বাংলাবান্ধা এবং বিরল উপজেলার মঙ্গলপুর রেলওয়ে স্টেশনে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। এছাড়া দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক দিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান ও নাঈম ইসলাম জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার এবিএম জিয়াউর রহমান জানান, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনটি ট্রেন আটকা পড়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের