পর্দার টিক্কা খান দিলেন শান্তির বার্তা

‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে টিক্কা খানের ভূমিকায় অভিনয় করেছিলেন ঢালিউড তারকা জায়েদ খান। কয়েক সেকেন্ডে পর্দায় দেখা গিয়েছিল তাকে। তার জন্য বরাদ্দ ছিল একবাক্যের একটি সংলাপ। এতেই বাজিমাত করেছেন জায়েদ খান। এখন তিনি ঢালিউড দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলন নিয়ে পর্দার এই টিক্কা খান দিলেন শান্তির বার্তা।

জায়েদ খান এখন দেশের বাইরে। বিভিন্ন অনুষ্ঠানমঞ্চে হাজির হতে দেখা যাচ্ছে তাকে। বর্তমানে কানাডার টরন্টোতে অবস্থান করছেন এই ঢালিউড তারকা। সেখান থেকে কোটা সংস্কার ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি।

ভিডিওবার্তায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এই অভিনেতা, জানিয়েছেন শোক। সেই সঙ্গে ভালো কিছু করার আহ্বান জানিয়েছেন তিনি। দেশের উন্নয়নে ব্যাঘাত ঘটাতে, দেশের সম্পদ ও বিভিন্ন স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে জায়েদ খান বলেন, ‘এই সম্পদ, এই সুন্দর সুন্দর স্থাপনা ধরে রাখার দায়িত্ব আমাদের। কিন্তু এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যারা এসব স্থাপনা, এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে, আগুন সন্ত্রাস করেছে, সেটা কি কাম্য হতে পারে? এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম। দেশের প্রতিটি স্থাপনা প্রতিটি সুন্দর জিনিস আমাদের। আমরা সবাই এক। এই এক স্লোগানকে সামনে রেখেই আমরা ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছি যার যার জায়গা থেকে।’

নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানিয়ে জায়েদ খান বলেন, ‘এ আন্দোলনে অনেক শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে। অনেক মানুষ হাসপাতালে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সকলের পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি মর্মাহত। এদের মধ্যে কেউ আমার ভাই, আত্মীয়, প্রিয়জন। প্রতিটি মানুষই বাঙালি। আশা করি এই শোক কাটিয়ে উঠবে হতাহতের পরিবার। সরকার তাদের পরিবারের জন্য সুষ্ঠ ব্যবস্থা করবে। যারা এই মানুষগুলোকে মেরেছেন তাদের বিচারের আওতায় আনা হবে।’

  • Related Posts

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    মিস ওয়ার্ল্ড ২০২৬ মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা দোমিঙ্গেস। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে ১১১ জন প্রতিযোগীকে টপকে বিশ্বসুন্দরীর এই খেতাব জেতেন তিনি। এক…

    Continue reading
    জনপ্রিয় সংগীতশিল্পী ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীসহ ৪ জনকে হত্যা, গ্রেপ্তার ২

    মেক্সিকোয় ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মেক্সিকান সংগীতশিল্পী হোনাতান মেলেন্দেজ। নিজ বাড়ি থেকে ৩৮ বছর বয়সী এই শিল্পীর মরদেহের পাশাপাশি উদ্ধার করা হয়েছে তাঁর ৩৫ বছর বয়সী অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা…

    Continue reading

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    ইরান যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন সমীকরণ তৈরির পথে ট্রাম্প

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    আমি কাতারে বোমা হামলা করেছি: দম্ভের সঙ্গে বললেন নেতানিয়াহু

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ আগুনে নিহত ২২

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    বিশ্বসুন্দরীর মুকুট উঠল জোহেইরি মোলার মাথায়

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

    ২ দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি