পর্তুগালে বিজয় দিবসের অনুষ্ঠানে গাইবেন রাহুল আনন্দ

মহান বিজয় দিবস উদযাপনের আয়োজন করেছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গাইবেন জলের গানের ভোকাল রাহুর আনন্দ।

কাজা দো বাংলাদেশ-এর উদ্যোগে মার্কাদো দ্য কালচারাস, লিসবোয়া মিলনায়তনে আয়োজিত এ সাংস্কৃতিক আয়োজনে আরো গাইবেন ‘সোনাপাখি’খ্যাত শিল্পী নাদিম ওয়াহিদ ও শ্রাবণী মুৎসুদ্দি। গত ১৪ ডিসেম্বর লিসবনের দিদাজ রেস্টুরেন্টের হলরুমে এক সম্মেলনে এসব তথ্য জানান কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসাইন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছর খোলা মাঠে বিজয় দিবস উদযাপনের আয়োজন করা হয়েছিল। এ বছর পরিস্থিতি বিবেচনায় দেশটির রাজধানী লিসবনের মার্কাদো দ্য কালচারাস মিলনায়তনে এ আয়োজন করা হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, বিজয়ের গৌরবময় ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

সাংস্কৃতি অনুষ্ঠানে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা, শিশু-কিশোরদের বিশেষ পরিবেশনা, বাংলাদেশি ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর বিভিন্ন স্টল, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হবে।

কাজা দো বাংলাদেশের নেতারা জানিয়েছেন, পর্তুগালে বসবাসরত সকল বাংলাদেশি পরিবার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের বিজয় দিবস উদযাপন হয়ে উঠবে একটি স্মরণীয় ও ঐতিহাসিক মিলনমেলা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাজা দো বাংলাদেশের উপদেষ্টা এম এ হাকিম মিনহাজ, মাসুম আহমদ, সংগঠনের সেক্রেটারি শহীদ আহমদ প্রিন্স, ইকবাল আহমদ কাঞ্চন, হাফিজ আল আসাদ, শাহিন আহমদ প্রমুখ।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান