রুদ্ধশ্বাস লড়াইয়ের পরও ম্যানইউ-বোর্নমাউথের ৮ গোলের ড্র

প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। সেই লিড দ্বিতীয়ার্ধের ৭ মিনিটেই হারিয়ে বসে ম্যানইউ। ইভানলিসন ও মার্কাস টাভার্নিয়ার গোল করে এগিয়ে নেন বোর্নমাউথকে।

তবে মিনিট দুয়েকের ব্যবধানে ব্রুনো ফার্নান্দেজের ফ্রি-কিক ও মাথেউস কুনহার হেডে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ইউনাইটেড। এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয়েছে ৪-৪ ড্রয়ে। ম্যাচ শেষের ৬ মিনিট বাকি থাকতেই ১৯ বছর বয়সী এলি জুনিয়র ক্রুপির গোলে শ্বাসরুদ্ধকর ম্যাচে সমতা ফিরে আসে ম্যাচে।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচ রুবেন আমোরিম তার পছন্দের পাঁচজনের ডিফেন্সে পরিবর্তন আনেন এবং আমাদ দিয়ালোকে আরও আক্রমণাত্মক ভূমিকায় নামিয়ে তার সুফল পান। ম্যাচের ১৩ মিনিটে কাছ থেকে হেডে গোল করেন আইভোরিয়ান এই উইঙ্গার।

গোলটি আসে ইউনাইটেডের দুর্দান্ত শুরুর পর। ম্যাচের প্রথম ১০ মিনিটেই তারা ৬টি শট নেয় যা কিনা অক্টোবর ২০২২ সালের পর দ্রুতসময়ে এতগুলো শট নেওয়া ক্লাবটির জন্য।

দুই দল মিলিয়ে শট নেয় মোট ৩৮টি। কাসেমিরো হলুদ কার্ডে দেখায় আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না তার। ম্যাচের শেষদিকে অতিরিক্ত সময়ে ডেভিড ব্রুকস দারুণ দুটি প্রচেষ্টা চালান গোলের। কিন্তু দারুণ প্রচেষ্টা দারুণভাবে ব্যর্থ করে দেন বোর্নমাউথের গোলকিপার সেনে লাম্মেনস।

এই ড্রয়ের ফলে ইউনাইটেড শীর্ষ পাঁচে ওঠার সুযোগ হারায়, আর ১৩তম স্থানে থাকা বোর্নমাউথের জয়হীন ধারা বেড়ে দাঁড়িয়েছে সাত ম্যাচে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প