পটিয়ায় দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৪০

চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আরাফাত (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পটিয়ার নয়াহাট শাহ আমানত গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পটিয়ার মনসা-বাদামতল এলাকায় ঈগল সার্ভিস বাসের সঙ্গে সৌদিয়া বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় মোহাম্মদ আরাফাত নামে এক যাত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত ব্যক্তিদের বিষয়ে মেডিকেল পুলিশ বিস্তারিত জানাতে পারেনি।

তবে যাত্রী ও ট্রাফিক পুলিশ বেশ কয়েকজনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের মধ্যে রয়েছেন- নাবিল (১১), সিয়াম (১৮), ফারজানা আক্তার (১৮), দেলোয়ারা বেগম (৩৮), মনোয়ারা বেগম (৪০), লুৎফুন্নেছা (৩৫), আকবর আলী (৪৪), আলী হায়দার (২৬), ইসমাইল (২৯), জালাল উদ্দীন (২৫), নুর বানু (১৮), মানিক (২৩), আহমদ কবির (৫৮), আসিফ (৩০), সৌরভ (২৪)। আরও অনেকের নাম জানা যায়নি।

আরাফাতকে হাসপাতালে নিয়ে আসেন তার ভাই রিফাতুল ইসলাম। তিনি বলেন, আমার ভাই ঈগল বাসের চালক। আমি ওই বাসের হেলপার। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী সড়কে ছিলাম। উল্টো পাশ থেকে সৌদিয়া বাস আমাদের ধাক্কা দেয়। আমি নিজেও আহত হয়েছি।

জানা গেছে, দুই বাস মিলে ৬০ জনের মতো যাত্রী ছিলেন। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ ঘটনায় ১৪ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য পেলে জানানো যাবে।

পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাতকানিয়াগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঈগল পরিবহনের বাস চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের