পঙ্গু হাসপাতালের ভেতরে গুলি, অস্ত্রসহ আটক ১

রাজধানীর পঙ্গু হাসপাতালের ভেতরে ঢুকে গুলির ঘটনায় রুবেল (৩৬) নামে এক আউটসোর্সিং কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন। গুলি করে পালিয়ে যাওয়ার সময় বিদেশি পিস্তলসহ রনি শেখ রুবেল (২৮) নামে একজনকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ রুবেলকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হাসপাতালে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি উপস্থিত রয়েছে।

পঙ্গু হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রব জানান, পঙ্গু হাসপাতালের ভেতরে প্রশাসনিক ব্লকের নিচে এক যুবক পিস্তল দিয়ে গুলি করে পালিয়ে যাওয়ার সময়ে জনতা ধরে আমাদের হাতে তুলে দেন। পরে আমরা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাকে পিস্তলসহ আটক করে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘পঙ্গু হাসপাতালে গুলির ঘটনা বিস্তারিত জানতে আমরা কাজ করছি। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে তিনি হাসপাতালের ভেতর এসে এই গুলি করেছেন তা জানার চেষ্টা চলছে।’

হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, ‘দুপুর ১টার দিকে হঠাৎ প্রশাসনিক ব্লকের নিচে গুলির শব্দ পাই। শব্দ পেয়ে আমরা দৌড়ে যেতেই অস্ত্রসহ দুজন হাসপাতালের বাইরে বের হয়ে যায়। এ সময় একজন পালিয়ে গেলেও জনতার সহায়তায় বিদেশি অস্ত্রসহ রনি শেখ রুবেল নামে একজনকে আটক করি। হাসপাতালের একজন দৈনিক মজুরির ভিত্তিতে কর্মচারী রুবেল গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত