ন্যাটো সম্মেলনে গ্রিনল্যান্ড বিতর্ক, ট্রাম্পকে কড়া বার্তা ইউরোপের

তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে গ্রিনল্যান্ড নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। তারা স্পষ্টভাবে বলেছেন, ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূখণ্ড গ্রিনল্যান্ডে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বলেন, ন্যাটোর প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষায় আমরা প্রস্তুত, যার মধ্যে আমাদের নিজস্ব ভূখণ্ডও রয়েছে। বহু বছর আগে ন্যাটো গঠনের অন্যতম উদ্দেশ্যই ছিল জোটের কোনো একটি দেশের ওপর আঘাত এলে সবাই মিলে তার পাশে দাঁড়ানো।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) ন্যাটোর বার্ষিক সম্মেলনের শুরুতে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ ডেনমার্কের নয়, যুক্তরাষ্ট্রের হাতে থাকা উচিত। এরপর বুধবার (৭ জুলাই) তিনি বলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোর ভূমিকা নিয়ে আমি সন্তুষ্ট নই।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন ট্রাম্প। এর পাশাপাশি প্রয়োজনে শক্তি প্রয়োগের কথাও জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় ইউরোপীয় মিত্ররা গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করলে ন্যাটোর অভ্যন্তরে উত্তেজনা তীব্র আকার ধারণ করে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নতুন করে গ্রিনল্যান্ড ইস্যু সামনে আনায় ন্যাটো সম্মেলনের ঐক্যের বার্তাকে দুর্বল করতে পারে।

এদিকে ন্যাটো সম্মেলনে জোটের ঐক্য তুলে ধরার চেষ্টা করছেন মহাসচিব মার্ক রুটে এবং ইউরোপীয় নেতারা। একই সময়ে মিত্র দেশগুলোর প্রতিরক্ষা ব্যয় এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অংশ না নেওয়ার বিষয়েও সমালোচনা অব্যাহত রেখেছেন ট্রাম্প।

ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে কানাডা ও ইউরোপের ন্যাটো সদস্যরা ট্রাম্পের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে এ বিষয়ে ট্রাম্পের অভিযোগের যৌক্তিকতা আগের তুলনায় কম বলে মনে করেন তারা। সম্মেলনের আগে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানের ওপর গুরুত্বারোপ করেনে

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প