নেপালে যাত্রীবাহী বাস নদীতে, মৃত ১৪ ভারতীয়

নেপালে নদীতে পড়ে গেলো যাত্রীবোঝাই একটি বাস। বাসে যে ৪০ জন যাত্রী ছিলেন, তারা প্রত্যেকেই ভারতীয় বলে জানা গেছে। এই ঘটনায় এরই মধ্যে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন।

সংবাদমাধ্যম এএনআই নেপাল পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে, শুক্রবার (২৩ আগস্ট) নেপালের তনহু জেলার মারশিয়াংড়ি নদীতে বাসটি পড়ে যায়। তবে বাসটি কীভাবে দুর্ঘটনার কবলে পড়লো, তা এখনও স্পষ্ট নয়।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসটি ভারতীয় যাত্রীদের নিয়ে পোখরা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।

তনহু জেলার ডিএসপি দীপকুমার রায়া জানিয়েছেন, বাসটি উত্তরপ্রদেশ থেকে নেপালে গিয়েছিল। বাসটির নম্বরপ্লেটেও ‘ইউপি’ লেখা রয়েছে। উত্তরপ্রদেশের এক সরকারি কর্মকর্তা এই প্রসঙ্গে জানিয়েছেন, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর খতিয়ে দেখে সেটির মালিকের নাম ও রাজ্যের কোনো বাসিন্দা দুর্ঘটনার কবলে পড়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই বাসের ভারতীয় যাত্রীরা পোখরা শহরের একটি রিসর্টে ছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে বাসটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছিল। রাস্তাতেই ঘটে দুর্ঘটনা।

গত জুলাই মাসেও নেপালের ত্রিশূলি নদীতে ভেসে গিয়েছিল দু’টি বাস। দু’টি বাস মিলিয়ে মোট ৬৫ জন যাত্রী ছিলেন। গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে নেপালে। ফুঁসছে পাহাড়ি নদীগুলো। চলতি বর্ষার মৌসুমে নেপালে এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর