‘জান’ বাঁচানোর আহ্বান জানালেন মাহি

বন্যা পরিস্থিতি মোকাবেলায় যে যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। এ অবস্থায় মানুষের জান বাঁচানোর আহ্বান জানিয়েছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। ফেসবুকে প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির খবর শেয়ার করছেন তিনি। তার সেসব মানবিক পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের।

গতকাল এক পোস্টে মাহি লিখেছেন, ‘এই মুহূর্তে যারা নৌকা, স্পিডবোট-এর ভাড়া চাইবে, এরা মানুষ না। এবার মানুষ হন দয়া করে। আপনার যা কিছু আছে, তা দিয়ে একটা জান হলেও বাঁচান। আরেক পোস্টে উদ্ধার অভিযানে অংশ নিতে ফেনী যাওয়ার ইচ্ছে পোষন করেছেন এই অভিনেত্রী।

২০২২ সালের জুন মাসে সিলেটের বন্যাকবলিত ৫ হাজার মানুষকে ত্রাণ দিয়েছিলেন মাহি। সেসময় তার সঙ্গে ছিলেন সদ্যসাবেক স্বামী রাকিব সরকার। সিলেট বিভাগে ভয়াবহ বন্যা দেখা দিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিনোদন অঙ্গনের অনেক তারকাও সেসময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।

মাহিয়া মাহি ঢালিউডের আলোচিত অভিনেত্রী। বিয়ে, সন্তান ও রাজনীতির কারণে তার চলচ্চিত্রের ক্যারিয়ার থমকে যায়। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই তারকা। সর্বশেষ অতিথি চরিত্রে তাকে দেখা যায় ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে তিনি শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন।

  • Related Posts

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপান সরকারের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। সচিবালয়ে…

    Continue reading
    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত ও বড় আকারে কমে যাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    ইন্দোনেশিয়ায় আগুন, ৬ শিশুসহ নিহত ১১

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    রাশিয়ায় ভয়াবহ ‍তুষারধসে ১১ পর্বতারোহী নিহত

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস উলটে আহত ২০

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    ডাবল সেঞ্চুরি করে দুই নজির গড়লেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষান

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    মুখ থুবড়ে পড়েছে ‘টক্সিক’, ওটিটি স্বত্ব নিয়েও অনিশ্চয়তা

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশি আটক

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

    বিদ্যুৎ-গ্যাস সংকটে মানুষের কষ্টে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর