নেপালে বন্যা-ভূমিধসে ১২৬ জনের মৃত্যু, বহু নিখোঁজ

নেপালে টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ১২৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৬৩ জন। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রোববার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। প্রবল বৃষ্টিপাতে তলিয়ে গেছে রাজধানী কাঠমান্ডুর নিম্নাঞ্চলগুলো। এছাড়া দেশজুড়ে বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

এর আগে নেপালি পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানান, মৃতের সংখ্যা ১০১ জনে পৌঁছেছে। নিখোঁজদের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় কাঠমান্ডু উপত্যকায় ২৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৭০ সালের পর থেকে সর্বোচ্চ। এই প্রবল বৃষ্টিপাতের কারণে বাগমতী নদী ও এর উপনদীগুলোতে পানি উপচে পড়ছে। এর ফলে আশপাশের এলাকার বাড়িঘর এবং যানবাহন পানিতে তলিয়ে গেছে।

মৌসুমি বৃষ্টিপাতের কারণে নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকা গত শুক্রবার থেকে জলমগ্ন। বিভিন্ন নদীতে আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। মহাসড়কগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। ভূমিধসে কাঠমান্ডুকে বাকি দেশ থেকে সংযুক্তকারী বেশ কয়েকটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। এর ফলে শত শত মানুষ আটকে পড়েছেন।

উদ্ধারকাজে তিন হাজারেরও বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। তাদের সহযোগিতায় হেলিকপ্টার এবং নৌকাও ব্যবহৃত হচ্ছে।

প্রবল বৃষ্টির কারণে শুক্রবার অভ্যন্তরীণ প্লেন চলাচল স্থগিত ছিল। তবে শনিবার আবহাওয়া উন্নতির ফলে ফ্লাইট ফের চালু হয়েছে। যদিও এর মধ্যে অন্তত ১৫০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়ায় মৌসুমি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এই দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। চলতি বছর বৃষ্টি-সম্পর্কিত দুর্যোগে নেপালে এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী