নেতানিয়াহুকে ক্ষমা করতে বললেন ট্রাম্প

দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুকে ইসরায়েলের যুদ্ধকালীন সর্বশ্রেষ্ঠ নেতাদের একজন আখ্যা দিয়ে সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে ট্রাম্প এ মন্তব্য করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি’র তথ্য মতে, নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি আলাদা দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে। ধনীদের রাজনৈতিক সুবিধার বিনিময়ে দুই লাখ ৬০ হাজার ডলার মূল্যের বিলাসবহুল গয়না, সিগারেট ও শ্যাম্পেয়েন গ্রহণের অভিযোগে নেতানিয়াহু ও তার স্ত্রী সারার বিরুদ্ধে হওয়া মামলা বিচারাধীন রয়েছে। এছাড়াও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) গ্রেফতারি আদেশ জারি করেছে।

পার্লামেন্টের ভাষণে ট্রাম্প বলেন, সিগারেট-শ্যাম্পেয়ে এসব বিষয় কে গুরুত্ব দেয়? এ সময় ইসরায়েলি সংসদে উপস্থিত বিরোধী দলের নেতা ইসাক হার্জোগকে উদ্দেশ্য করে বলেন, কেন তাকে ক্ষমা দেন না?

তবে নেতানিয়াহু’র বিরুদ্ধে তিন মামলার সব গুলোই মিথ্যা এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে বিবৃতি দিয়েছেন ইসরায়েলি এ প্রধানমন্ত্রী।

এ ভাষণের পর ইসরায়েল ছেড়ে মিশরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে শারম আল শেখে ইসরায়েল ফিলিস্তিন শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও এ শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছে মিশর, কাতার ও তুরস্কের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প