নিষ্ক্রিয় হলো সংঘের কমিটি, দায়িত্বে অন্তর্বর্তী প্রধান

মেয়াদ শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস আগেই নিষ্ক্রিয় করা হলো অভিনয়শিল্পী সংঘের কমিটি। সংস্কারের মাধ্যমে নির্বাচনের আয়োজন ও নতুন কমিটির হাতে সংগঠনকে তুলে দিতে একজন জ্যেষ্ঠ অভিনেতাকে অন্তর্বর্তী প্রধান করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিশেষ সাধারণ সভায় সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মহাখালীর সেনা গৌরব মিলনায়তনে ছিল অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন সংঘের সদস্য শিল্পীরা। স্বৈরাচার সরকারের সঙ্গে সম্পৃক্ততা, তাদের হয়ে কাজ করাসহ অভিনয়শিল্পীদের নানা অভিযোগ ও দাবির মুখে বিশেষ সভা আহ্বান করেছিল সংগঠনটি।

বিকেল পাঁচটায় শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে চলে শিল্পী সংঘের সভা। সেখানে চলমান কমিটিকে নিষ্ক্রিয় ঘোষণা করে নতুন অন্তর্বর্তী কমিটির প্রস্তাব দেওয়া হয়। জ্যেষ্ঠ অভিনেতা আজাদ আবুল কালাম অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে প্রস্তাব করেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের নাম। সিদ্ধান্ত হয়, তারিক আনাম খান কমিটির বাকি সদস্যদের বেছে নেবেন। তার নেতৃত্বে আগামী চার মাসের মধ্যে নতুন কমিটি সংগঠনের সংস্কার শেষে নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

কাদের নেওয়া হতে পাের অন্তর্বর্তী কমিটিতে? জানা গেছে, পুরাতন কমিটি থেকে চার জন ও সংস্কারপ্রত্যাশী শিল্পীদের মধ্যে থেকে চার জনকে নিয়ে শিগগিরই অন্তর্বর্তী কমিটি গঠিত হবে। পুরাতন কমিটি নতুন অন্তর্বর্তী কমিটিকে সব ধরনের সহযোগিতা করবে, তবে তাদের কোনো ক্ষমতা থাকবে না। তবে সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান নির্বাহী কমিটির দায়িত্বগুলো পালন করে যাবেন। এসব প্রস্তাব সমর্থণ করেছেন সাধারণ সদস্যরা।

নিষ্ক্রিয় কমিটি কীভাবে অন্তর্বর্তী কমিটিকে সহযোগিতা করবে? জানতে চাইলে আহসান হাবিব নাসিম বলেন, পুরাতন কমিটি বিলপ্ত হচ্ছে না। সংস্কারের উদ্দেশে অন্তর্বর্তী কমিটি হয়েছে। তারা নির্বাচন আয়োজন করবে। আমরা তাদের সহযোগিতা করব।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান