‘নির্বাচিত কমিটি সংস্কার কমিটিকে সহায়তা করবে’

ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সংস্কারের লক্ষ্যে গতকাল শনিবার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বেইলি রোডের গাইড হাউস মিলনায়তনে সংগঠনের সদস্যরা নানা দাবি এবং সংগঠনকে এগিয়ে নিতে মতবিনিময় সভার আয়োজন করেন।

আলোচনায় উঠে আসে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের প্রসঙ্গ। বর্তমান সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে সংস্কার কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে গঠনতন্ত্রের পরিবর্তন, পরিচালকদের নিয়মিত নির্মাণের সঙ্গে থাকা, সংগঠনের আধুনিকায়নসহ বেশ কিছু প্রসঙ্গ আলোচিত হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিরেক্টরস গিল্ডের সদস্যরা প্রথম সংগঠনে সংস্কার আনার কথা বলেন। জানা যায়, সেই সময়ে সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর সংগঠন থেকে পদত্যাগ করেন। সংগঠনকে এগিয়ে নিতে পরে গঠনতন্ত্র অনুযায়ী সাগরের স্থলাভিষিক্ত হন ফিরোজ খান। তিনি ছিলেন কমিটির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। সভাপতি অনন্ত হীরা।

ফিরোজ খান বলেন, ‘আমরা সবাইকে নিয়ে বসেছিলাম। সেখানে সংগঠন ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাবে, এটা নিয়ে জানতে সবার মতামত নেওয়া হয়। আমরা সংগঠনকে এগিয়ে নিতে চাই। সিদ্ধান্ত হয়, বর্তমান কমিটিই আগামী নির্বাচনের আগপর্যন্ত দায়িত্ব পালন করবে। আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখ নির্বাচন হবে। এই সময়ে আমরা সংস্কার কমিটিসহ সবাইকে নিয়ে কাজ করতে চাই।’

ফিরোজ খান জানান, সৈয়দ শাকিলকে আহ্বায়ক করে ১৫ সদস্যদের একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে রয়েছেন চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, ফরিদুল হাসান, এহসানুর রহমান, ইমরাউল রাফাত, তুহিন হোসেন, মোস্তফা মনন, মাহমুদ নিয়াজ, ফেরারী অমিত, রাজীব সালেহীন, মনিরুজ্জামান লিপন, জাকিউল ইসলাম রিপন, শাহনেওয়াজ রিপন, খলিলুর রহমান।

সংস্কার কমিটিতে থাকা পরিচালক সকাল আহমেদ বলেন, ‘গতকাল আমাদের ১৫ সদস্যবিশিষ্ট সংস্কার কমিটি করা হয়েছে। মূলত গঠনতন্ত্রের সংস্কারসহ বেশ কিছু পরিবর্তন আনতে কাজ করা নিয়ে কথা হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সংগঠনে পরিবর্তন বা আধুনিকায়ন করা হবে। সংগঠনের মেম্বারদের তথ্য যাচাই–বাছাই করা; সবাই ঠিকমতো সংগঠনের সঙ্গে আছেন কি না, সেই তথ্য আপডেট করা; আমাদের রেজিস্ট্রেশন ঠিকঠাক আছে কি না, সেগুলো নিয়ে কাজ করা হবে। আমরা দুই মাস সময় নিয়েছি।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প