নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে সরে যাব: পররাষ্ট্র উপদেষ্টা

বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে একটি বিশেষ পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দেয়া হয়েছে। বিশেষ কিছু সংস্কার শেষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা সরে যাব। তারা দেশ চালাবে। তবে আপনাদেরও দায়িত্ব নিতে হবে পুনরায় যেনো ছাত্র-ছাত্রীদের রাস্তায় নেমে আসতে না হয়। ছেলে মেয়েদের প্রাণ যেনো আর না ঝরে।’

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা সব দেশের সাথে সু-সম্পর্ক চাই সম্মানের ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সেই লক্ষ্যেই এই সরকার কাজ করে যাচ্ছে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিয়েছি, আমরা ভালো সম্পর্ক চাই। তবে সেটা দুপক্ষেরই সমান স্বার্থের ভিত্তিতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মো. জাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব, সাবেক সভাপতি অ্যাডভোকেট অলিউর রহমান কাওসার প্রমুখ।

  • Related Posts

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘বিশ্বের ইতিহাসের সর্ববৃহৎ তেল চুক্তি’ করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় দেশটির মজুত ৬৫ বিলিয়ন ব্যারেলের তেলের ওপর বড় ধরণের নিয়ন্ত্রণ পাবে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন।…

    Continue reading
    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    ইরান যুদ্ধ চায় না, তবে কোনো দেশ বা শক্তি আগ্রাসন চালালে তার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর মিডল ইস্ট আইয়ের তিনি বলেন, ‘প্রতিরোধে…

    Continue reading

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    ভেনেজুয়েলার সঙ্গে ‘ইতিহাসের সর্ববৃহৎ’ তেল চুক্তির ঘোষণা ট্রাম্পে

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে ইরান:পেজেশকিয়ান

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    জিম্বাবুয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    নেপাল-চীনে বন্যায় নিহত প্রায় ৭০০, নিখোঁজ ৩০০০

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    চার গোল করলেন মেসি, ৭-১ গোলে জিতে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    মনোজ বাজপেয়ির ‘লাস্ট ম্যান ইন টাওয়ার’ মুক্তির পথে

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে

    পর্দায় জুটি বাঁধছেন টম ক্রুজ-অ্যান হ্যাথাওয়ে