নির্বাচনের আগে ময়লার ট্রাক চালালেন ট্রাম্প, বাইডেন-কমলাকে কটাক্ষ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে। তাদের এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ট্রাম্পের সমর্থকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে এক অভিনব কৌশলে প্রতিপক্ষকে জবাব দিলেন ট্রাম্প। একটি গারবেজ ট্রাক চালিয়ে তিনি অভিযোগ করেছেন, বাইডেন ও কমলা হ্যারিস ‘মার্কিন জনগণকে ঘৃণা করেন’।

গত বুধবার (৩০ অক্টোবর) উইসকনসিনে ট্রাম্পের এই গারবেজ ট্রাক চালানোর ঘটনা বেশ আলোচিত হয়েছে। তিনি গাড়ির ভেতর থেকে বলেন, এটি কমলা ও বাইডেনের সম্মানে করা হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনি যদি মার্কিন জনগণকে ঘৃণা করেন, তাহলে প্রেসিডেন্ট হতে পারবেন না। আমার ধারণা, তারা (বাইডেন-কমলা) সেটাই করেন।

ট্রাম্পের এই মন্তব্য তার সমর্থকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

প্রসঙ্গত, এই বিতর্কের সূত্রপাত হয় সপ্তাহান্তে রিপাবলিকানদের একটি নির্বাচনী সমাবেশ থেকে। সেখানে একজন বক্তা পুয়ের্তো রিকোকে ‘ভাসমান আবর্জনার দ্বীপ’ বলে মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে বাইডেনের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, আমি একমাত্র যে ময়লা ভাসতে দেখছি, তা হলো তার (ট্রাম্প) সমর্থকরা।

তার এই মন্তব্যে ফুঁসে ওঠে ট্রাম্প-সমর্থকরা। পরে এ বিষয়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, বাইডেন ময়লা বলতে ট্রাম্পের বক্তব্যকে বোঝাতে চেয়েছিলেন, তার সমর্থকদের নয়।

অবশ্য এর মধ্যে রিপাবলিকানদের ওপর পাল্টা আক্রমণও থেমে থাকেনি ডেমোক্র্যাটদের। লিঙ্কন প্রজেক্ট নামে একটি ট্রাম্প-বিরোধী গ্রুপের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, গত ৭ সেপ্টেম্বর উইসকনসিনে এক সমাবেশে ট্রাম্প নিজেই কমলার সমর্থকদের ‘আবর্জনা’ বলে আখ্যায়িত করেছিলেন।

বর্তমানে কমলা হ্যারিস মিসৌরি, পেনসিলভেনিয়া ও উইসকনসিনে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এক সমাবেশে তিনি বলেন, মানুষ এখন ক্লান্ত। দোষারোপের রাজনীতি বন্ধ করার সময় এসেছে।

জমজমাট এই নির্বাচনী প্রচারণার মধ্যেই মার্কিন ভোটাররা আগাম ভোটে ব্যাপক সাড়া দিচ্ছেন। এরই মধ্যে ৫ কোটি ৭০ লাখের বেশি ভোট আগাম বা ডাকযোগে প্রদান করা হয়েছে, যা ২০২০ সালের মোট ভোটের এক-তৃতীয়াংশেরও বেশি।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা