নিজ বাড়িতে খুন মার্কিন তারকা দম্পতি, গ্রেফতার ১

‘আমেরিকান আইডল’-এর তত্ত্বাধয়াক পুরস্কারপ্রাপ্ত রবিন কে এবং তার স্বামী সঙ্গীতশিল্পী থমাস ডেলুকাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। নিজ ফ্ল্যাটে আলাদা দুটি কক্ষে পড়েছিল তাদের মরদেহ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (১৪ জুলাই) এনসিনোর নিজ ফ্ল্যাটে ভয়াবহ খুনের শিকার হন তারকা দম্পতি।  ‘জোড়া খুনে’র তদন্ত শুরু করেছে লস অ্যাঞ্জেলেসের পুলিশ।

জানা যায়, ১৪ জুলাইয়ের পর থেকে থমাস ডেলুকা ও পরিচালক রবিনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না প্রতিবেশি, স্বজন ও বন্ধুরা। পুলিশকে খবর দেয়া হলে তারা এসেই বাড়ির মূল দরজায় রক্ত দেখতে পায়। এরপর ফ্ল্যাটে ঢুকেই দেখে তাদের মরদেহ।

এদিকে প্রতিবেশিরা বলছেন, গত ১০ জুলাই বাড়িতে অস্ত্রসহ এক অজ্ঞাত ব্যক্তি ঢোকায় পুলিশকে খবর দেয়া হয়েছিল। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাউকে খুঁজে পাননি। এ ঘটনা ‘জোড়া খুনের’ সঙ্গে সম্পর্কযুক্ত কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বলছে, বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি। তাই এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। হত্যাকাণ্ডের অপরাধে ২২ বছর বয়সী রেয়মোন্ড বোডারিয়ান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১০ জুলাই অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করা অজ্ঞাত ব্যক্তি রেয়মোন্ড। ওই দিন থমাস ও রবিন না থাকায় তাদের ফ্ল্যাটে আত্মগোপন করে। যে কারণে পুলিশ তাকে খুঁজে পায়নি।

পুলিশ আরও ধারণা করছে, একদিন পর রেয়মোন্ড থাকা অবস্থাতেই ফ্ল্যাটে প্রবেশ করেন থমাস ও রবিন। এরপর তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায় তারকা দম্পতির মাথায় গুলি ছুঁড়ে হত্যা করে পালিয়ে যায় অপরাধী।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল