নিজের ছবিযুক্ত নতুন পাসপোর্ট উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন মার্কিন পাসপোর্টের নকশা উন্মোচন করেছেন। 

শুক্রবার (২৬ জুন) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা ছবি শেয়ার করেন ট্রাম্প।

সেখানে তিনি লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।’ ছবিতে আরও লেখা রয়েছে-‘স্বাগত, তবে ভদ্রভাবে থাকুন’।

পাসপোর্টের নকশাটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে ট্রাম্পের মুখচ্ছবি বিশেষভাবে স্থান পেয়েছে।

ছবিতে দেখা যায়, ট্রাম্প গম্ভীর ও কঠোর মুখভঙ্গিতে একটি ডেস্কের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং সেখানে তার স্বাক্ষরও রয়েছে। তার ছবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের মূল পাঠ ব্যবহার করা হয়েছে।ধারণা করা হচ্ছে, ছবিটি হোয়াইট হাউসের আলোকচিত্রী ড্যানিয়েল টোরোকের তোলা একটি ছবির ওপর ভিত্তি করে তৈরি।

অন্য পাতায় ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের একটি চিত্রকর্ম দেখানো হয়েছে। সেখানে ‘ইউনাইটেড স্টেটস অব আমেরিকা ২৫০’ কথাটিও উল্লেখ রয়েছে, যা দেশের ২৫০তম স্বাধীনতা দিবসের প্রতি ইঙ্গিত করে। হোয়াইট হাউসও একই নকশার পাসপোর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে একে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে উল্লেখ করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আগামী ৬ জুলাই থেকে বিশেষ নকশার স্মারক পাসপোর্ট পাওয়া যাবে। তবে এই পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত এপ্রিল মাসে পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেছিলেন, ট্রাম্প-থিমযুক্ত এসব পাসপোর্ট কেবল ওয়াশিংটনে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে পাওয়া যাবে এবং সীমিত মজুত থাকা পর্যন্তই এটি বিতরণ করা হবে।

বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে নিজের ব্যক্তিগত উপস্থিতি জোরদার করার উদ্যোগের অংশ হিসেবেও বিষয়টি দেখা হচ্ছে। এর আগে কয়েকটি সরকারি ভবনের বাইরে তার ছবি-সংবলিত ব্যানার টাঙানো হয়েছে এবং ট্রেজারি বিভাগ জানিয়েছে, শিগগিরই এক ডলারের নোটেও তাঁর স্বাক্ষর যুক্ত হতে পারে। নতুন পাসপোর্ট কার্যকর হলে ট্রাম্পই হবেন প্রথম দায়িত্বপ্রাপ্ত মার্কিন প্রেসিডেন্ট, যার ছবি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ নথিতে যুক্ত হবে।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প