নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

নিউ ইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভায় আগামী সেপ্টেম্বর মাসে সংগঠনের ২৫ বছর পূর্তী অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি জুন মাসের প্রথম সপ্তাহে প্যারেড এবং আগষ্ট মাসের শেষের দিকে ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচী আয়োজনের সিদ্ধান্ত ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও সভায় সংগঠনের সহ সভাপতি এএফএম মিসবাহউজ্জামান ও কার্যকরী সদস্য রিজু মোহাম্মদের ভাই আব্দুল কাদের লিপুর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

সিটির জ্যামাইকার একটি মিলনায়তনে মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যায় জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সোসাইটির বর্তমান ও চলতি বছরের আগামী দিনের কর্মসূচী সংক্ষেপে তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এনায়েত হোসেন মুন্সী। এরপর সংগঠনের ২৫ বছর পূর্তী অনুষ্ঠান আয়োজনের অগ্রগতি তুলে ধরেন কার্যকরী সদস্য ও ২৫ বছর পূর্তী অনুষ্ঠান আয়োজক কমিটির সদস্য সচিব রিজু মোহাম্মদ।

পরবর্তীতে উল্লিখিত বিষয়ের উপর আলোচনায় অংশ নেন প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, উপদেষ্টা যথাক্রমে মোহাম্মদ কামরুজ্জামান কামরুল, অধ্যাপিকা হুসনে আরা বেগম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, শাহাব উদ্দিন সাগর ও আব্দুল বাসির, সাবেক সভাপতি ও ২৫ বছর পূর্তী অনুষ্ঠান আয়োজক কমিটির আহŸায়ক বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩২ এর আগামী নির্বাচনে প্রার্থী মোহাম্মদ জে মোল্লা সানি। এছাড়াও সভায় উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সনি, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন স্বপন, প্রচার ও জনসংযোগ সম্পাদক সাইদুল ইসলাম রিয়াদ, সমাজকল্যাণ সম্পাদক আলম সরকার, সাহিত্য সম্পাদক ইফফাত ইয়াসমীন, পলিসি ও এডভোকেসি সম্পাদক জিল্লুর রহমান, কমিউনিটি আউটরীচ সম্পাদক সাইফ আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মইনউদ্দিন পাটোয়ারী, কার্যকরী সদস্য নওশাদ হায়দার ও ফিরোজ কবীর।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী সেপ্টেম্বর মাসে সংগঠনের ২৫ বছর পূর্তী অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি জুন মাসের প্রথম সপ্তাহে প্যারেড এবং আগষ্ট মাসের শেষের দিকে ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচী আয়োজনের সিদ্ধান্ত ও বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। ২৫ বছর পূর্তী অনুষ্ঠান আয়োজক কমিটিতে মোহাম্মদ কামরুজ্জামান কামরুল ও শাহাব উদ্দিন সাগর-কে সমন্বয়ক হিসেবে অন্তর্ভূক্ত এবং ‘ব্যাক টু স্কুল’ কর্মসূচী বাস্তবায়নের জন্য আলম সরকার-কে আহŸায়ক, সাইদুল ইসলাম রিয়াদ-কে সদস্য সচিব ও ইসমাইল হোসেন স্বপন-কে প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত করা হয়।

সভায় এএফএম মিসবাহউজ্জামান ও আব্দুল কাদের লিপুর সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মুনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। দোয়া মুনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ শহীদুল্লাহ। খবর ইউএনএ’র।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী