নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি

শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পর নিউজিল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন টিম সাউদি। ‘দলের ভালোর জন্য’ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন টম ল্যাথাম।

সদ্যই শ্রীলঙ্কা সফরে গিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে নিউজিল্যান্ড। এরপর আজ এক বিবৃতিতে সাউদির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। একইসঙ্গে ল্যাথামকে দায়িত্ব দেওয়ার ব্যাপারটিও জানিয়ে দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকেই দায়িত্ব সামলাবেন তিনি।

২০০৮ সালে কিউইদের জার্সিতে অভিষেক হওয়ার পর ১০২টি টেস্ট খেলেছেন সাউদি। এই ফরম্যাটে তার উইকেট আছে ৩৮২টি। ২০২২ সালের ডিসেম্বরে কেন উইলিয়ামসনের কাছ থেকে নেতৃত্ব বুঝে নেন সাউদি। এরপর নেতৃত্ব দিয়েছেন ১৪ টেস্টে; যার মধ্যে ৬টি করে জয় ও হার এবং ২টিতে ড্র করেছে তার দল।

টেস্ট ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অভিষেক আসরের চ্যাম্পিয়নরা এবার আছে ষষ্ঠ স্থানে। অক্টোবরে তারা ভারত সফর করবে। যেখানে তারা খেলবে তিন টেস্টের সিরিজ।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী