নিউজিল্যান্ডের এই দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স

তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ১৩ এপ্রিল ঢাকায় এসেছে নিউজিল্যান্ড দল। এই সফরে বেশ কয়েকজন নতুন মুখ রয়েছে কিউই দলে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য এই সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার। অনেকেই বলছেন নিউজিল্যান্ডের এই স্কোয়াড দ্বিতীয় সারির। তবে বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স তা মানতে নারাজ। বরং তিনি মনে করেন কিউইরা বাংলাদেশকে ভিন্ন চ্যালেঞ্জ দিতে পারে। তবে তার দলও সবকিছুর জন্য প্রস্তুত।

বুধবার সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স। সেখানে নিউজিল্যান্ড দল নিয়ে তিনি বলেন, ‘আমি দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয় যেকোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। আর একটা বিষয় মনে রাখতে হবে—এই খেলোয়াড়রা সবাই ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। তাই তারা অভিজ্ঞ এবং পরিণত ক্রিকেটার। কেউ কেউ হয়তো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই ‘দ্বিতীয় দল’ ভাবার সুযোগ নেই। আন্তর্জাতিক ক্রিকেটে বিষয়টা এভাবে কাজ করে না।’

পাকিস্তানের বিপক্ষে গত মাসে স্পোর্টিং উইকেটে খেলেছে বাংলাদেশ। ২-১ ব্যবধানে সিরিজও জিতেছে টাইগাররা। কিউইদের বিপক্ষেও একই উইকেটে খেলতে চান সিমন্স, ‘আমরা ভালো উইকেট চাইছি, কারণ আমার মনে হয় ভালো উইকেটে খেললে দল দ্রুত উন্নতি করে। তাই যতটা সম্ভব সেই ধরনের উইকেট পাওয়ার চেষ্টা করছি।’

পাকিস্তানের তুলনায় নিউজিল্যান্ড বেশি চ্যালেঞ্জিং হবে কিনা? প্রশ্নে সিমন্স বলেন, ‘পাকিস্তানেরও কিন্তু ভালো পেসার আছে। যেকোনো সিরিজেই চ্যালেঞ্জ থাকবে। নিউজিল্যান্ড হয়তো আমাদের ভিন্নভাবে চ্যালেঞ্জ করতে পারে। তবে আমরা সব ধরনের চ্যালেঞ্জের জন্যই প্রস্তুতি নিচ্ছি। পাকিস্তান সিরিজের আগেও যেমন প্রস্তুতি নিয়েছিলাম, এখানেও একইভাবে করছি। আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।’

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প