নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

ফর্মখরা কাটিয়ে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। এবেরচি এজের দুর্দান্ত গোলেই ঘরের মাঠে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে আর্সেনাল।

বোর্নমাউতজ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে টানা হারের পর বুধবার প্রথমবারের মতো অক্টোবরের পর শীর্ষস্থান হারায় গানার্সরা। তবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে ক্লাবটি। খুব বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল না ম্যাচটি। নয় মিনিটেই এজের অসাধারণ গোল, মূল পার্থক্য গড়ে দেয়। যেখানে মিকেল আর্তেতার শীষ্যদের পারফরম্যান্স ছিল কিছুটা ধীরগতির। তবুও জয়টাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাচজুড়ে স্টেডিয়ামে চাপা উত্তেজনা ছিল, এবং শেষ দিকে নিউক্যাসলের বদলি খেলোয়াড় ইওয়ানে উইসা সহজ সুযোগ নষ্ট করলে আর্সেনাল স্বস্তি পায়। এফএ কাপের সেমিফাইনালে মাঠে নামা ম্যানচেস্টার সিটিকে পেছেন ফেলে আর্সেনালের পয়েন্ট এখন ৩৪ ম্যাচে ৭৩। যেখানে সিটির ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট।

তবে টানা দুটি হারে এবং শিরোপা দৌড়ে নয় পয়েন্টের লিড হারানোই আর্সেনালের জন্য বড় দুশ্চিন্তার কারণ, কারণ তারা ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জেতার খুব কাছাকাছি রয়েছে তারা।

শনিবারের পারফরম্যান্স খুব বেশি দাপট দেখাতে না পারলেও, সেট-পিস থেকে গোল করার দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। এজের গোলটি ছিল এই মৌসুমে আর্সেনালের কর্নার থেকে করা ১৭তম গোল। যা প্রিমিয়ার লিগ রেকর্ড। তবে এটি ছিল ভিন্ন কৌশলের ফল। শুরুতে দুটি শর্ট কর্নার নেওয়া হলেও সেগুলো তেমন কার্যকর হয়নি।

পরে আরেকটি কর্নারে বলটি নিচু করে বক্সে দেওয়া হয় কাই হাভার্টজের কাছে। যিনি সেটি ফিরিয়ে দেন বক্সের বাইরে থাকা এজেকে। ডান পায়ের শটে বল জালে জড়ান এজে।

ওই এক গোলেই নিশ্চিত হয়ে যায় ফলাফল। শেষ দিকে আর্সেনাল কিছুটা চাপে পড়লেও মাঠ ছাড়ে জয় নিয়ে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী