নিউইয়র্কসহ কয়েকটি স্টেটে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত “দম”

গত শুক্রবার ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডা’য় মুক্তি পেয়েছে বাংলাদেশে এবারের ঈদের বহুল নন্দিত এবং সাড়া জাগানো আফরান নিশো অভিনীত আলোচিত ছায়াছবি “দম”। বাংলাদেশের দর্শক মাতিয়ে ১০ এপ্রিল শুক্রবার থেকে নিউইয়র্কে প্রদর্শিত হচ্ছে কিউ গার্ডেনস সিনেমাসে। প্রতিদিন (২টায়, ৫টায়, ৮টায়) ৩টি করে শো প্রদর্শিত হবে।

যুক্তরাষ্ট্র ও কানাডায় বায়োস্কোপ ফিল্মস পরিবেশিত ‘দম’ ছবিতে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, পুজা চেরী, ডলি জহুর এবং জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। দম ছবিটি প্রযোজনা করেছেন আলফ-আই, চর্কি এবং এসভিএফ ফিল্মস। যুক্তরাষ্ট্রে “দম” প্রথমে মুক্তি পেয়েছে নিউইয়র্ক এবং লস আঞ্জেলেসে।

এই দু’টি শহরের সাথে গ্রেটার লস আঞ্জেলেস, এরিজোনা এবং ডেনভার এর দর্শকরাও দেখতে পাচ্ছেন ১০ এপ্রিল শুক্রবার থেকে। এর পর ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের এবং কানাডা’র ৩০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে “দম”।

বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রশিদ জানান, দম ছবি’র পরিচালক রেদোয়ান রনি ছবি মুক্তি উপলক্ষ্যে আমেরিকা সফরে আসছেন। লস আঞ্জেলেস প্রিমিয়ারে ১০ এপ্রিল শুক্রবার লায়েমলে নর্থ হলিউড থিয়েটারে রেদোয়ান রনি বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন এবং– দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন ছবি প্রদর্শনীর পর রাজ হামিদ জানান, ‘দম’ ছবি নিয়ে আমরা প্রচন্ড দর্শক সাড়া পেয়েছি। রেদোয়ান রনি একজন গুনী নির্মাতা হিসেবে নিজেকে আবার প্রমান করেছেন। তিনি আরো বলেন, এ ছবি’র আমেজই আলাদা। কাজাখিস্তান এর পার্বত্য অঞ্চলে চিত্রায়িত এই ছবি’র স্ক্রীন শট গুলো তাক লাগিয়ে দেবার মত। এটা বড় পর্দার ছবি। এটা বাংলা ছবি যে ধীরে ধীরে ম্যাচিউরড হচ্ছে- ব্যতিক্রম ধর্মী বিষয় নিয়ে কাজ করছে- তারই জ্বলন্ত প্রমান। নওশাবা রশিদ বলেন, দম আফরান নিশো ভক্তদের জন্য একটি ঈদ উপহার। তার স্ক্রীন জীবনের শ্রেষ্ঠ অভিনয় করেছেন তিনি এই ছবিতে।

অসুস্থতার কারণে নিউইয়র্কে আসতে না পারার আক্ষেপ নিয়ে রাজ হামিদ বলেন, নিউইয়র্ককে ভীষণ মিস করি। নিউ ইয়র্কে দম ছবিটি শুক্রবার ১০ এপ্রিল থেকে কিউ গার্ডেনস সিনেমাতে চলছে। সপ্তাহ ব্যাপী ৪/১০ থেকে ৪/১৬ পর্যন্ত প্রতিদিন ৩ টি শো করে মোট ২১ টি শো-র আয়োজন করা হয়েছে। তবে নিউ ইয়র্কের প্রিমিয়ার শো হবে শনিবার ১১ এপ্রিল বিকেল ৫ টায়। বাংলাদেশ কন্সুলেট এর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এর প্রতি সম্মান রেখে ১ দিন পিছিয়ে দেয়া হয়েছে প্রিমিয়ার প্রদর্শনী।

আমরা আরো আনন্দিত যে পরের সপ্তাহে ১৭ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী লং আইল্যান্ডের শোকেস ফারমিংডেলে প্রতিদিন ২ টি শো র আয়োজন করা হচ্ছে। এই শো গুলোতে রেদোয়ান রনি যোগ দেবার কথা আছে। কানাডা র মাল্টিপ্লেক্সগুলোতে ১৭ এপ্রিল মুক্তি পাবে “দম”।

  • Related Posts

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দুটি মাঝারিমানের জুটি গড়াছাড়া তেমন কিছুই করতে পারেনি তারা। উল্টো মোস্তাফিজুর রহমান ও…

    Continue reading
    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর বেশ কয়েক বছর পার হয়ে গেলেও বড় কোনো শিরোপা জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার নাসরের হয়ে শিরোপার স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    মোস্তাফিজ-নাহিদ রানা চেপে ধরেছে নিউজিল্যান্ডকে

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    কোম্যানের হ্যাটট্রিক, ফাইনালে রোনালদোর দল

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    বহুকাল পর অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, থাকবেন ইমনও

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    মালদ্বীপে ভিসা ফি না দেওয়া বিদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    বনানীতে আইল্যান্ডে ধাক্কা বাসের, নিহত ২

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    তৃতীয় বারের মতো সংরক্ষিত আসনের এমপি হচ্ছেন চাঁদপুরের কৃতী সন্তান রাশেদা বেগম হীরা

    ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

    ঢাকায় আজ আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা কমবে না

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ৭২ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে: ট্রাম্প

    আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা

    আপনারা গণতন্ত্রের উৎসবে অংশগ্রহণ করুন: পশ্চিমবঙ্গবাসীকে মোদীর বার্তা

    টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই

    টেকনাফে অগ্নিকাণ্ডে ১৮ বসতঘর পুড়ে ছাই