নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে টানা দুই জয়ে শীর্ষে ইংল্যান্ড

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গা খাকার দ্বিতীয় বলেই চার মেরে ইংল্যান্ডকে ৭ উইকেটের জয় এনে দেন ন্যাট শিভার–বার্নট। নারী টি–টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে টানা দুই ম্যাচই জিতে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠে এল ইংল্যান্ড।

শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৪ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৩৯ বলে ৪২ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট। পাওয়ার প্লেতে ওঠা ১ উইকেটে ৩৭ রানের মধ্যে ১৫ বলে ২২ রান ভলভার্টের। ১৬তম ওভারে দলীয় ৮৮ রানে আউট হন ভলভার্ট।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভলভার্ট ছাড়াও দুই অঙ্কের ইনিংস আছে আরও চারটি। ১৭ বলে ২৬ রান করেন মারিজানে কাপ, ১১ বলে ২০ রানে অপরাজিত ছিলেন অ্যানেরি ডেরেকসেন, ২৬ বলে ১৮ রান করেন অ্যানেকে বোস ও ১৯ বলে ১৩ রান করেন তাজমিন ব্রিটস। ইংল্যান্ডের তিন স্পিনার সারা গ্লেন, চার্লি ডিন ও সোফি একলেস্টন মিলে ১২ ওভারে মাত্র ৫৮ রানে ৪টি উইকেট নেন। ১৫ রানে ২ উইকেট নেন একলেস্টন।

তাড়া করতে নামা ইংল্যান্ডকে বেকায়দায় ফেলতে পারত দক্ষিণ আফ্রিকা। কিন্তু একাধিক ক্যাচ ছাড়ার মাশুল দিতে হয়েছে। দুটি জুটিতে ভর করে লক্ষ্যটি টপকে গেছে ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ড্যানি ওয়াট ও এলিস কাপেসির ২৬ বলে ৩৪ এবং তৃতীয় উইকেটে ওয়াট ও ন্যাট শিভারের ৫৫ বলে ৬৪ রানের জুটিতে লক্ষ্যটি সহজ করে ফেলে ইংল্যান্ড। ৪৩ বলে ৪৩ করে ১৮তম ওভারের শেষ বলে আউট হন ড্যানি ওয়াট। ৩৬ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন ন্যাট শিভার। দুজনেই দুটি ‘হাফ–চান্স’ দিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে।

এই জয় ইংল্যান্ডের জন্য প্রতিশোধেরও। গত বছর নারী টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ রানে হেরেছিল ইংল্যান্ড। ২ ম্যাচে ১ জয়ে মোট ২ পয়েন্ট নিয়ে টেবিলে তৃতীয় দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে সমান পয়েন্ট পেলেও দক্ষিণ আফ্রিকার (০.২৪৫) সঙ্গে রান রেটে এগিয়ে দ্বিতীয় ওয়েস্ট ইন্ডিজ (১.১৫৪)। বাংলাদেশও ২ ম্যাচে ১ জয়ে মোট ২ পয়েন্ট নিয়ে চতুর্থ। নিগারদের রান রেট –০.১২৫। গ্রুপের তলানিতে থাকা স্কটল্যান্ড ২ ম্যাচে জয়হীন।

দুবাইয়ে বুধবার স্কটল্যান্ড এবং শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। শারজায় ইংল্যান্ডের পরবর্তী ম্যাচ রোববার স্কটল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১২৪/৬ (ভলভার্ট ৪২, কাপ ২৬, ডেরেকসেন ২০*; একলেস্টন ২/১৫, গ্লেন ১/১৮)।

ইংল্যান্ড: ১৯.২ ওভারে ১২৫/৩ (ন্যাট শিভার ৪৮*, ড্যানি ওয়াট ৪৩, এলিস ১৯; কাপ ১/১৭, নাদিন ১/২৩)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

ম্যাচসেরা: সোফি একলেস্টন (ইংল্যান্ড)।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প