নারী ওয়ানডে বিশ্বকাপশ্রীলঙ্কাকে ২৭০ রানের বিশাল লক্ষ্য দিল ভারত

বৃষ্টির কারণে দুই দলের কাছ থেকেই তিনটি করে ওভার কেটে নেয়া হয়েছে। ম্যাচ ৫০ ওভার থেকে নেমে দাঁড়িয়েছে ৪৭ ওভারে। গুয়াহাটিতে শুরু হওয়া নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করে লঙ্কান বোলারদের সামনে রীতিমত ঝড় তুলেছেন ভারতীয় ব্যাটাররা। শেষ পর্যন্ত লঙ্কানদের সামনে ২৭০ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতীয়রা।

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৮ রান করে আউট হয়ে যান স্মৃতি মন্দানা। এরপরই প্রতিকা রাওয়াল এবং হার্লিন দেওল মিলে গড়ে তোলেন দারুণ এক জুটি। ৮১ রানের মাথায় বিচ্ছিন্ন হন তারা দু’জন। ৫৯ বলে ৩৭ রান করে আউট হন প্রতিকা রাওয়াল।

৬৪ বলে ৪৮ রান করে আউট হন হার্লিন দেওল। হারমানপ্রিত কউর ১৯ বলে ২১ রান করে আউট হন। জেমিমা রদ্রিগেজ গোল্ডেন ডাক মেরে আউট হন। ঝড় তোলেন দীপ্তি শর্মা। ৫৩ বলে ৫৩ রান করে আউট হন তিনি। রিচা ঘোষ ৬ বলে ২ রান করে বিদায় নেন।

শেষ মুহুর্তে ঝড় তোলেন আমানজত কউর। ৫৬ বলে তিনি করেন ৫৭ রান। ১৫ বলে ২৮ রানে অপরাজিত থাকেন স্নেহা রানা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে ভারতীয় ক্রিকেট দল।

লঙ্কান বোলারদের মধ্যে ইনোকা রানাওভিরা ৪৬ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ উইকেট নেন উদেশিকা প্রাবোধানি এবং ১টি করে উইকেট নেন আচিনি কুলাসুরিয়া ও চামারি আতাপাত্তু।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প