নারীদের নিয়ে কিছু ‘না-বলা সত্য’ বললেন অপি করিম

দেশের নন্দিত অভিনেত্রী অপি করিম। কর্মক্ষেত্রেও একজন সফল নারী তিনি।নারীদের পক্ষে কথা বলতে সবসময়ই সোচ্চার এই অভিনেত্রী। আন্তর্জাতিক নারী দিবসে পৃথিবীর সব নারীর পক্ষে আবারও কথা বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।

একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া বিজ্ঞাপনচিত্রে নারীদের নিয়ে কিছু ‘না-বলা সত্য’ বলেছেন এই অভিনেত্রী। এখানে অপি মঞ্চে দাঁড়িয়ে সমাজ ও রাষ্ট্রে নারীদের সঙ্গে ঘটে চলা বিভিন্ন সত্য তুলে ধরেছেন। যেখানে বিজ্ঞাপনে অপি করিম সমাজের মানুষের কাছে ছুড়ে দিয়েছেন ৩টি প্রশ্ন! 

প্রথম প্রশ্ন: নারীর বললে প্রথমেই কী মাথায় আসে? সুপারওম্যান?

এরপর অপি বলেন, একজন নারী দক্ষ হাতে সামলান সংসার, মানুষ করেন সন্তান। অন্যদিকে চাকরির পাশাপাশি সামাজিকতাও রক্ষা করেন সমানতালে। নারীদের বিশেষ কিছু তকমা দেওয়া হয়, যেমন- সুপারওম্যান, স্ট্রং, আনব্রেকেবল! এমনকি বলা হয়, সংসারে নারী আনে শান্তি। এমনকি পুরুষের তুলনায় দ্বিগুণ কাজ করেও তাদের শরীরে ক্লান্তি আসে না, এসব অহেতুক বোঝা কেন চাপিয়ে দেওয়া হয় নারীর কাঁধে? এমনকি সমাজের হাজারটা বোঝা চাপিয়ে দিয়ে বলা হয়, ‘যে রাঁধে সে চুলও বাঁধে’।

অপির দ্বিতীয় প্রশ্ন: পুরুষদের কাজকে কেন এত আয়োজন করে বিশেষায়িত করা হয় না?

অপি বলেন, পুরুষের কাজ কেবল ঘরের বাইরে। অথচ ঘরে এত কাজ থাকে, সেটি পুরুষ বোঝেই না! পুরুষের মত ছুটির দিনে নারিদেরও একটু ঘুমাতে ইচ্ছে করে আরাম করে।

তৃতীয় প্রশ্ন: জব, পরিবার, সংসারের দায়িত্ব, সঙ্গে আবার সবকিছু হতে হবে নির্ভুল! সব মিললে তবেই আদর্শ নারী! কেন নারীদেরকেই হতে হবে এতোটা যোগ্য? যে নারী শুধু ঘরের কাজ করেন, তার কেনো কোন গুরুত্ব নেই?

অপি নারীদের প্রতি যে বিশেষ বার্তা দেন সেটি হলো, ‘নারী বলেই, তোমাকে দুই হাতে সব সামলাতে হবে, এর কোনও মানে নেই। সুপারওম্যান হওয়ার দরকার নেই তোমার। তুমি হও তোমার মতো। ’ 

সবশেষে অপি নারীদের প্রতি বলেন, “নারী মানেই এই না যে, সব কাজকে টিক মার্ক দিয়ে যেতে হবে। নারীর পাশে বসিয়ে দেওয়া সব স্ট্যান্ডার্ডকে ছুড়ে ফেলে তোমাকে ‘তুমি; হতে হবে। ”

উল্লেখ্য, সচেতনতামূলক এই বিজ্ঞাপনেরর চিত্রনাট্য লিখেছেন রাসেল মাহমুদ। এটি পরিচালনা করেছেন নির্মাতা সজল আহমেদ।

  • Related Posts

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য,…

    Continue reading
    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ আগামীকাল সন্ধ্যার মধ্যে এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলেও আশাবাদ…

    Continue reading

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    ‘দ্য বিস্ট ইন মি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতলেন ম্যাথিউ রাইস

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    তরুণ নাট্যকার- নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন

    মিশিগানে ২০২৮ সালের ৪২তম ফোবানা সম্মেলন