অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন

মার্কিন অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। তিনি বিখ্যাত টিভি সিরিজ ‘বেওয়াচ’ এর অভিনেত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন অভিনেত্রী।

৬২ বছর বয়সী এই অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে। পামেলা বাক হলিউড অভিনেতা ডেভিড হাসেলহফের স্ত্রী।

পামেলা তার ক্যারিয়ারের শুরুতে ‘বেওয়াচ’-এ কেয় মরগ্যান চরিত্রে অভিনয় করেন। পরে ১৯৮৫ সালে হাসেলহফের সঙ্গে ‘নাইট রাইডার’ এ অভিনয়ে তিনি খ্যাতির তুঙ্গে উঠে আসেন।

৯ বছর বয়সে তিনি প্রথম অভিনয় শুরু করেন। এরপর ইন্ডাস্ট্রির বিশিষ্টজনের পরামর্শে তিনি অভিনয়শিল্পে জীবন কাটিয়ে দেন। তার অভিনীত বিখ্যাত সিরিজ ও সিনেমার মধ্যে রয়েছে-‘দ্য ইয়াং অ্যান্ড দ্য রেস্টলেস’, ‘চিয়ার্স’, ‘দ্য ফল গাই’ এবং ‘সাইরেনস’ ইত্যাদি।

ডেভিড হাসেলহফ ও পামেলা বাকের দাম্পত্যের ২০ বছরে তাদের দুই সন্তান রয়েছে। আত্মজীবনীতে ডেভিড হাসেলহফ উল্লেখ করেছেন, প্রথমবার পামেলার সঙ্গে তার পরিচয় হয়েছিল ‘নাইট রাইডার’ শোতে। পরবর্তীতে ১৯৮৮ সালে তারা আবার একে অপরের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

জনপ্রিয় এ অভিনেত্রীর মৃত্যুতে ডেভিড হ্যাসেলহফের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ‘পামেলা হ্যাসেলহফের মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে ভালোবাসা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ, তবে এই চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে শোক প্রকাশ এবং গোপনীয়তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স