নাফ নদী থেকে ৭ জেলে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজার টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ও শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে নাফ নদীর মোহনায় মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ২টি মাছ ধরার ডিঙি নৌকাসহ তাদের ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা নিশ্চিত করেন। 

তারা হলেন- নয়াপাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান মাঝি (৪৭), মৃত মকবুল আহমদের ছেলে গুরা মিয়া (৬৩), মৃত নুর আহমেদের ছেলে সব্বির আহমদ (৫৩), নুরুল ইসলামের ছেলে আব্দুল মতলব (৪২), শাহপরীর দ্বীপ ডেইলপাড়ার আহমদ আলী, নুরুল আবছার, আবদুর রহিম। 

ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী জানান, আমার স্বামীসহ ৩ জনকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। স্বামী নাফ নদীতে জাল ফেলে মাছ শিকার করে আমাদের সংসার চালাত। এখন বন্দি থাকলে আমার সংসার সন্তানদের নিয়ে কিভাবে চলবে। আমি সরকারের কাছে অনুরোধ জানায় আমার স্বামীসহ বন্দিদের ফেরত আনতে। 

নৌকার মালিক আবদুর শুক্কর জানান, আমার নৌকায় ৪ জন ছিল। মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে তাদের ধরে নিয়ে যায়। জেলেদের ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করছি। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ায় বিষয়টি শুনেছি। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম চলমান। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, জেলেদের ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী