নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৬০ জন নিহত

নাইজেরিয়ায় উগ্রপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারামের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বরনো অঙ্গরাজ্যের দারুল জামাল গ্রামের পাশাপাশি সামরিক ঘাঁটিতেও আঘাত হানে সন্ত্রাসীরা এবং অন্তত পাঁচ সেনা নিহত হন।

নাইজেরীয় বিমানবাহিনী জানায়, খবর পাওয়ার পরপরই বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ সন্ত্রাসীকে হত্যা করা হয়। দারুল জামাল গ্রামটি নাইজেরিয়া-ক্যামেরুন সীমান্তে অবস্থিত এবং কয়েক বছর বাস্তুচ্যুত থাকার পর সম্প্রতি বাসিন্দারা ফিরে এসেছিলেন।

হামলায় অন্তত ২০টি ঘরবাড়ি ও ১০টি যাত্রীবাহী বাস ধ্বংস হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শহর পুনর্গঠনে কাজ করা অন্তত ১৩ জন চালক ও শ্রমিককেও হত্যা করেছে বোকো হারামের সদস্যরা।

শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বরনো অঙ্গরাজ্যের গভর্নর বাবাগানা জুলুম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক। কয়েক মাস আগে এ গ্রাম পুনর্বাসিত হয়েছিল এবং বাসিন্দারা স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন। তিনি আরও বলেন, নাইজেরীয় সেনাবাহিনীর সদস্যসংখ্যা বর্তমান পরিস্থিতি সামলানোর জন্য যথেষ্ট নয়। নিরাপত্তা জোরদারে নতুনভাবে গঠিত ফোর্স ‘ফরেস্ট গার্ডস’ মোতায়েনের ঘোষণা দেন গভর্নর।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে। বোকো হারাম ও এর প্রতিদ্বন্দ্বী আইএসের পশ্চিম আফ্রিকা শাখা হামলা জোরদার করেছে।

বরনো অঙ্গরাজ্যে গত ১৫ বছরে বোকো হারামের সন্ত্রাসী কর্মকাণ্ডে অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিলে বরনোর চিবক শহর থেকে বোকো হারাম ২৭০ জনের বেশি ছাত্রীকে অপহরণ করে আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের