নভেম্বরে শুরু আইএলটি২০’র পঞ্চম আসর, ফাইনাল দুবাইয়ে

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) পঞ্চম আসর শুরু হবে আগামী ২২ নভেম্বর এবং চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের আসরেও মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে—যার মধ্যে ৩০টি লিগ পর্বের ম্যাচ এবং বাকি চারটি প্লে-অফ।

টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে তিনটি প্রধান ভেন্যুতে—দুবাই, আবুধাবি এবং শারজাহ। বরাবরের মতো এবারের ফাইনালও অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

লিগটির সময়সূচিতে আগেই পরিবর্তন আনা হয়েছিল। গত মৌসুমে এটি জানুয়ারি-ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। এবার আরও এগিয়ে নভেম্বর-ডিসেম্বরে নিয়ে আসা হয়েছে, যাতে এস২০-সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে সময়সূচির সংঘর্ষ এড়ানো যায়।

আইএলটি২০-এর প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট এক বিবৃতিতে বলেন, চতুর্থ আসরের সাফল্যে আমরা দারুণ আনন্দিত। সম্প্রচার, দর্শক আগ্রহ এবং বিশ্বমানের টি-টোয়েন্টি তারকাদের অংশগ্রহণ—সব মিলিয়ে টুর্নামেন্টটি আরও সমৃদ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সৌদি আরব ক্রিকেট ফেডারেশন এবং কুয়েত ক্রিকেটের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও জোরদার করা হবে। পঞ্চম আসরের আগে এই দুই দেশে উন্নয়নমূলক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এবারের আসরকে অংশ নেবে ছয়টি দল—ডেজার্ট ভাইপারস (বর্তমান চ্যাম্পিয়ন), গালফ জায়ান্টস, এমআই এমিরেটস, দুবাই ক্যাপিটালস, শারজাহ ওয়ারিয়র্স এবং আবুধাবি নাইট রাইডার্স। স্কোয়াড চূড়ান্ত করতে আবারও প্লেয়ার নিলামের আয়োজন করা হবে।

উল্লেখ্য, ডেজার্ট ভাইপার্স ছাড়াও গালফ জায়ান্টস, এমআই এমিরেটস এবং দুবাই ক্যাপিটালস ইতোমধ্যেই এই লিগের শিরোপা জিতেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প