নওগাঁয় পান খাইয়ে ৬ শ্রমিককে অজ্ঞান, সর্বস্ব লুট

ঢাকা থেকে রংপুরের বাড়ি ফেরার পথে পান খাইয়ে ছয় নির্মাণ শ্রমিককে অজ্ঞান করে সব মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ মার্চ) সকালে নওগাঁর বরুনকান্দির একটি  ফিলিংস্টেশন থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, ওই শ্রমিকদের বাড়ি রংপুর ও গাইবান্ধা জেলায়। ঢাকায় রাজমিস্ত্রির কাজ করেন তারা। ঈদের ছুটিতে সবাই বাড়ি ফেরার জন্য মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১২টায় ঢাকার গাবতলীতে একটি ট্রাকে ওঠেন। এরপর সেখানে তাদের পাউরুটি ও পান খেতে দেন ট্রাকের হেলপার। খাওয়ার পর থেকে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। সংজ্ঞাহীন অবস্থায় তাদের ভোরে নওগাঁয় ফেলে চলে যায় ট্রাকটি। তাদের কাছ থেকে দুর্বৃত্তরা নগদ টাকা মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আবুজার গাফফার জানান, আহতদের অতিমাত্রায় চেতনানাশক দেয়ার ফলে তাদের জ্ঞান ফিরতে ২০ থেকে ২২ ঘণ্টা লাগতে পারে।

নওগাঁ সদর মডেল থানার থানার ‍উপ-পরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, সকালে খবর পেয়ে অজ্ঞান অবস্থায় ছয়জনকে উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহর ও শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে।

ওই শ্রমিকদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান