গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী।তার ছয় মাস বয়সী সন্তান, আরও চার শিশুও এর মধ্যে রয়েছে। খবর আল জাজিরার।

সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় এই নিয়ে ৫০ হাজার ১৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন, এক লাখ ১৩ হাজার ৭০৪ জন।

গাজা সরকারের তথ্য অফিস হালনাগাদ তথ্যে বলছে, নিহত দাঁড়িয়েছে ৬১ হাজার ৭০০ জনে। ধ্বংসস্তূপে চাপা পড়া ফিলিস্তিনিদেরও মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।

গাজায় ইসরায়েলি হামলা চলছেই। গত মঙ্গলবার ইসরায়েল নাজুক যুদ্ধবিরতি ভেঙে দেয় এবং গাজায় হামলা চালিয়ে চার শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করে। গাজায় চলতে থাকা মানবেতর পরিস্থিতির আরও অবনতি দেখা গিয়েছে।

উত্তর গাজার বাস্তুচ্যুত লোকেরা সামান্য নিরাপত্তা পাওয়ার আশায় যেকোনো স্থানে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তারা ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকার বিভিন্ন আশ্রয় শিবিরে ছুটে বেড়াচ্ছেন।

তারা বেঁচে থাকার জন্য সবচেয়ে মৌলিক চাহিদাগুলো থেকেও বঞ্চিত। বাস্তুচ্যুত হওয়ার পরিণতি হিসেবে তাদের ক্ষুধা, তৃষ্ণা ও মানসিক আঘাত সহ্য করতে হচ্ছে। এরচেয়েও বড় যে ভয় তাদের তাড়া করে ফিরছে, তা হলো—তাঁবুর মধ্যেই হামলার শিকার হওয়ার আশঙ্কা।

  • Related Posts

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    যুক্তরাষ্ট্রের এক বিশেষ বাহিনীর সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার সামরিক অভিযানের ফলাফলের ওপর বাজি ধরে প্রায় ৪ লাখ ডলার আয় করেছেন বলে অভিযোগ…

    Continue reading
    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে তিনি কোনোভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, কেন আমি এটি ব্যবহার করবো?—এ প্রশ্নকেই তিনি…

    Continue reading

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে যা বললেন ট্রাম্প

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    কুমিল্লায় ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    আজ মুক্তি পাচ্ছে মাইকেল জ্যাকসনের বায়োপিক

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    শেরপুরে নিউ ইয়র্ক প্রবাসী প্রতিষ্ঠিত সাদেক আলী ফাউন্ডেশনের মেধা বৃত্তি ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ

    পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনে সহিংসতা, শেষ হলো প্রথম দফার ভোটগ্রহণ