ধোনিকে নিয়ে গুরুতর অভিযোগ শেবাগের

শচীন টেন্ডুলকারকে পাশে না পেলে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটা যোগ হতো না বীরেন্দর শেবাগের নামের পাশে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবেক ভারতীয় ওপেনার জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনির দল থেকে বাদ পড়ে ২০০৮ সালেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি।

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শেবাগের ১৭৫ রানের ঝোড়ো ইনিংসটির কথা নিশ্চয়-ই মনে আছে ক্রিকেটপ্রেমীদের। পুরো আসরে ৪৩.৬৬ গড়ে তিনি করেছিলেন ৩৮০ রান। হয়েছিলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের গর্বিত সদস্য। একই বছর ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির এলিট ক্লাবেও নাম লিখিয়েছিলেন তিনি।

শচীন টেন্ডুলকারের পরে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এ ক্লাবে নাম লিখিয়েছিলেন তিনি। তখন পর্যন্ত তিনি ছিলেন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক। তবে ৫০ ওভারের ক্রিকেটে তার এই অর্জনগুলো থাকতো না, যদি না দুঃসময়ে পাশে পেতেন শচীনকে।

সম্প্রতি এক পডকাস্টে দেওয়া তার সাক্ষাৎকারে মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে উঠে এসেছে গুরুতর অভিযোগ। যেখানে তিনি ইঙ্গিত করেন, ধোনির কারণে ২০০৮ সালেই ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন তিনি।

শেবাগ বলেন, ‘২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে খেলেছিলাম। তার পর ধোনি আমাকে বাদ দিয়ে দেয়। তার পর বেশ কয়েকটা ম্যাচে আমাকে খেলানো হয়নি। একটা সময় মনে হলো, আমাকে বোধহয় আর প্রথম একাদশে রাখা হবে না। ওই পরিস্থিতির পর আর ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার কোনো অর্থ খুঁজে পাইনি।’

সে সময় শচীনের কথায় নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার কথা উল্লেখ করে শেবাগ বলেন, “আমি শচীন টেন্ডুলকরের কাছে গিয়েছিলাম। বলেছিলাম, ওয়ানডে থেকে অবসর নেওয়ার কথা ভাবছি। শচীন আমাকে বলে, ‘এক দম না। আমিও ১৯৯৯-২০০০ মৌসুমে এ রকম সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। তখন আমারও মনে হত, ক্রিকেট ছেড়ে দিই। খারাপ সময়টা যেমন এসেছিল, তেমন চলেও গিয়েছিল। তোরও একটা কঠিন সময় যাচ্ছে। কেটে যাবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিবি না। নিজেকে সময় দে। দু’একটা সিরিজ় দেখ না। তার পর সিদ্ধান্ত নিস।’ পরের সিরিজ়ে আবার সুযোগ পেয়েছিলাম। প্রচুর রান করেছিলাম। ফলে বিশ্বকাপ খেলার সুযোগ পাই। বিশ্বকাপজয়ী দলের সদস্য হই।’

২০০৮ সালে অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজে ফর্মে ছিলেন না শেহবাগ। পাঁচ ম্যাচ খেলে করেন মাত্র ৮১ রান। ওই সিরিজে ১০ ম্যাচে গৌতম গম্ভীর করেছিলেন ৪৪০ রান। শচীন করেছিলেন ৩৯৯ রান। দলে প্রত্যাবর্তনের পর শেহবাগ ২০১৩ পর্যন্ত খেলেছিলেন। এ সময়ে ধোনির সহ-অধিনায়কও হয়েছিলেন। 

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল