ধূমপান বন্ধ,দিনে ১০০ টা সিগারেট খেতেন শাহরুখ!

রীতিমতো চেইন স্মোকার ছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল ৫৯তম জন্মদিনে জানালেন চিরতরে ধূমপান বন্ধ করেছেন তিনি। তবে দীর্ঘদিনের এ অভ্যাস ছেড়ে দেওয়া সহজ নয়। ছাড়ার পর কেমন লেগেছে তার?

এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, দিনে তিনি প্রায় ১০০ সিগারেট টানতে পারেন। সেই চেইন স্মোকার শাহরুখ ৫৯তম জন্মদিনে সিগারেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। অনুরাগীদের সাক্ষী রেখে অভিনেতা জানালেন, ‘তিনি আর ধূমপান করছেন না।’ শাহরুখ বলেন, ‘প্রথমে ভেবেছিলাম, ধূমপান ছেড়ে দিলে হয়তো শ্বাস নিতে কষ্ট হবে। কিন্তু তেমন কোনও সমস্যা হচ্ছে না। তবে হ্যাঁ, হঠাৎ করে এত বড় পরিবর্তনে সাময়িক অসুবিধা হচ্ছে। আশা করছি, সেটা দ্রুত কেটে যাবে।’

শাহরুখ খানের জন্মদিন মানেই বাড়ি মান্নাতের বাইরে অনুরাগীদের ঢল। প্ল্যাকার্ড, ফুল, কেক হাতে তারা হাজির হন। আকাশে-বাতাস কাঁপিয়ে ‘শাহরুখ… শাহরুখ’ চিৎকারে মুখর করে তোলেন। বলিউড বাদশার ৫৯তম জন্মদিনেও সেই দৃশ্য দেখা গেছে। বান্দ্রার পথে নেমেছিল জনতার ঢল। শুক্রবার মাঝরাত থেকেই মান্নাতের বাইরে ভিড় জমাতে শুরু করেন শাহরুখ অনুরাগীরা।

প্রতিবার ঈদ ও জন্মদিনে নিয়ম করে মান্নাতের ছাদে উঠে ভক্তদের দেখা দেন কিং খান। গত তিন দশকের এই রেওয়াজে করোনাকালেও বন্ধ হয়নি। তবে এবারের জন্মদিনে প্রথা ভাঙলেন বাদশাহ। মান্নাতের ছাদে নয়, বরং ভক্তদের সঙ্গে একান্তে জন্মদিন পালন করেছেন তিনি। সাদামাটা পোশাকে মান্নাতের কাছে বান্দ্রার বালগন্ধর্ব রং মন্দিরে গিয়েছিলেন তিনি।

সেই অনুষ্ঠানে নাচতেও দেখা গেছে শাহরুখকে। শাহরুখ খানের একটি ফ্যানক্লাব এ আয়োজন করেছিল। তাদের ডাকেই সেখানে হাজির হন কিং খান। তবে মান্নাতের সামনে দিনভর দাঁড়িয়ে থাকা ভক্তদের হৃদয় এবার ভেঙে খান-খান! কারণ সারাদিনের অপেক্ষার পরও শাহরুখের দেখা পাননি তারা।

কিং খানের ওই ফ্যানক্লাবের পক্ষ থেকে ওই অনুষ্ঠানের বিভিন্ন ঝলক প্রকাশ করা হয়েছে। সেই অনুষ্ঠানে এক শাহরুখ ভক্ত চিন থেকে মুম্বাইতে এসেছিলেন তার সঙ্গে দেখা করতে। ভিডিওতে সেটাও দেখা গেছে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী