ধামরাইয়ে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

 ঢাকার ধামরাইয়ে একটি ফিলিং স্টেশনে মাইক্রোবাসে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন (৫০) নামে চালক মারা গেছেন। এ ঘটনায় আহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকার এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এ সময় পেছনে থাকা অপর একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

নিহত ফারুক ধামরাইয়ের নান্নার ইউনিয়নের ধাইরা এলাকার বাসিন্দা। তিনি রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য ফিলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক গাড়ির পেছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই চালক ফারুকের মৃত্যু হয়।

নিহত ফারুকের মেয়ের জামাতা শাহনেওয়াজ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ধামরাই থানার পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প