ধর্ম শান্তি বজায় রাখতে শেখায়, স্মরণ করালেন চমক

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন সামাজিক মাধ্যমে। গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ গঠনেও হাত লাগিয়েছেন তিনি। ত্রাণ নিয়ে ছুটে গেছেন বন্যার্তদের পাশে। সেই চমক এবার স্মরণ করিয়ে দিলেন, ধর্ম শান্তি বজায় রাখতে শেখায়।

সম্প্রতি একটি ছবির জন্য সামাজিক মাধ্যমে তিক্ত অভিজ্ঞতার সম্মুখিন হয়েছেন চমক। গতকাল পোস্ট করা একটি ছবিতে মেট্রোরেলের ভেতরে তাকে দেখা গেছে দেবী দুর্গার সাজে। ছবিটি পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি, যা চমককে হতবাক করেছে। তারই জের ধরে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। সেখানে সবার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়েছেন, ‘ভিন্নধর্মের বলে কি শেকস্পিয়র, রবীন্দ্রনাথ ঠাকুরকেও বয়কট করতে হবে?’

ওই পোস্টে চমক লেখেন, ‘নাটকের নাম “আনন্দধাম”। পুজার বিশেষ নাটক। পরিচালনায় চয়নিকা চৌধুরী। প্রায় দুবছর আগে শুট করেছিলাম। হিন্দু নারীর চরিত্রে অভিনয় করি এই নাটকটিতে। এ রকম আরো কিছু নাটকে আমি হিন্দু চরিত্রের গল্প পাই। শুধু আমি না, এর আগে আমাদের দেশের অনেক স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী অন্য ধর্মের চরিত্রে অভিনয় করেছেন এপার ও ওপার বাংলায়। তাদের প্রত্যেকেরই চরিত্রায়ণ ও অভিনয়শৈলী অসাধারণ। তাদের সেই সকল কাজ আমাদের দেশের মানুষ ভূঁয়সী প্রশংসা করেছেন।’

চমক লিখেছেন, ‘অবাক হলাম, গতকাল যখন আমি আমার একটা দুর্গা চরিত্রের ছবি শেয়ার করি, সেটাতে মানুষের রিয়েকশন দেখে। আমরা জাতি হিসেবে কবে এতটা ধর্মান্ধ হয়ে গেলাম যে, শিল্প ও শিল্পীর মধ্যে ধর্ম নিয়ে কাটাকুটি করছি। শেকস্পিয়র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বের বিবিধ কবি, সাহিত্যিক, শিল্পী অনেকেই ভিন্ন ধর্মাবলম্বী। তবে কি আমরা তাদেরও বর্জন করবো। এই দেশের মানুষ কি সাহিত্যচর্চা করবে না!’

চমক আরও লিখেছেন, ‘ঈদে যেমন আমরা প্রাণ খুলে আনন্দ করি, পুজায় কি তারা তেমন উৎসব করতে পারবে না? বাংলাদেশ স্বাধীন গণতান্ত্রিক দেশ, যে দেশে অনেক ধর্ম পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটাই কাম্য। কোনো ধর্মের মানুষ অন্য ধর্মকে ছোট করবে না, নির্যাতন করবে না। ধর্ম মানুষকে শান্তি বজায় রাখতে শেখায়। সংখালঘুদের ওপর জোরজবরদস্তি সহিংসতা শেখায় না। আর সর্বোপরি শিল্প, সাহিত্য আর শিল্পী সবসময় ধর্ম, জাতি ও দেশের দাগের বাইরে থাকা উচিত। এজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হয়, সারাবিশ্বের সকল ধর্মের মানুষ তার কবিতা আর গানে একইভাবে আলোড়িত হন।’

ওই পোস্টে চমক প্রত্যাশা করেছেন, মানুষের সুবুদ্ধি জাগ্রত হওয়ার। তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তা আমাদের সহনশীলতা ও সৎবুদ্ধি দান করুক’।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের