টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত

শুরুতে সুবিধা করতে পারেননি ব্যাটাররা। নিয়মিত উইকেট হারিয়ে তারা অলআউট হন অল্পতেই।

এরপর বোলাররাও আটকে রাখতে পারেননি ভারতের ব্যাটারদের ঝড়। অবধারিতভাবেই তাই ভাগ্যে জুটেছে বড় হার।  

রোববার গোয়ালিয়রে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ১২৭ রানে অলআউট হয় সফরকারীরা। পরে ওই রান ১১ ওভার ৫ বলেই তাড়া করে ফেলেছে ভারত।  

ইনিংসের প্রথম ওভারেই ফিরে যান লিটন দাস। অর্শদীপ সিংয়ের বলে চার হাঁকিয়ে শুরু করেন তিনি। কিন্তু পরের বলেই তুলে মারতে গিয়ে আউট হয়ে যান লিটন। উদ্বোধনী জুটিতে তার নতুন সঙ্গী পারভেজ হোসেন ইমনও বড় করতে পারেননি নিজের রান।

৯ বলে ৮ রান করে অর্শদীপ সিংয়ের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়ে যান ইমন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের ব্যাটে কিছুটা আশা দেখে বাংলাদেশ।  

বরুণ চক্রবর্তীর এক ওভারে ১৫ রান নেন তারা দুজন। অবশ্য পাওয়ার প্লের শেষ ওভারে মায়াঙ্ক যাদব দিয়ে দেন মেডেন। ছয় ওভারে ২ উইকেট হারিয়ে ৩৯ রান করে বাংলাদেশ।

পরের ওভারেই ১৭ বলে ১২ রান করে তুলে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন হৃদয়। ২ বলে ১ রান করে ফেরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।  

রিশাদ হোসেন পাঁচ বলের ইনিংসে হাঁকান একটি চার ও ছক্কা। কিন্তু বরুনের বলে হার্দিক পান্ডিয়ার হাতে ক্যাচ দেন ১১ রান করে। এরপরের গল্পটা মেহেদী হাসান মিরাজের। তার সঙ্গী হয়ে ২৩ রানের জুটি গড়েছিলেন তাসকিন আহমেদ।  

কিন্তু তিনি রান আউট হয়ে ফিরে যান। ৩২ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন মিরাজ। ভারতের হয়ে ৩ ওভার ৫ বলে স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩১ রান দিয়ে তিন উইকেট পান বরুন চক্রবর্তী।

লক্ষ্যটা খুব বড় না হলেও দ্রুত শেষ করার তাড়া শুরু থেকেই ছিল ভারতের। যদিও অভিষেক শর্মার ঝড় থেমে যায় দ্রুত। দ্বিতীয় ওভারের শেষ বলে তাকে সরাসরি থ্রোয়ে রান আউট করেন তাওহীদ হৃদয়। ৭ বলে তখন অভিষেকের রান ১৬।  

তার বিদায়ে ঝড় তো থামেইনি, বরং বেড়েছে। স্রেফ ২৮ বলে দলীয় অর্ধশত রান পূরণ করে ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অবশ্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবকে ফিরিয়ে দেন মোস্তাফিজুর রহমান। তার বলে জাকের আলির হাতে ক্যাচ দেওয়ার আগে ১৪ বলে ৩ ছক্কা ২ চারে ২৯ রান করেন তিনি।  

অধিনায়কের বিদায়ের পর তার সঙ্গী সাঞ্জু স্যামসনও খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৯ বলে ২৯ রান করে মেহেদী হাসান মিরাজের বলে মিড অনে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি। তার বিদায়ের পর নিতিশ রেড্ডি ও হার্দিক পান্ডিয়া দলের হাল ধরেন।  

৯ ওভার ৩ বলে দলীয় শতরান পূর্ণ হয় ভারতের। শেষ অবধি তাদের জয় পেতে ১২ ওভারও লাগেনি। ১৫ বলে ১৬ রানে নিতিশ ও ১৬ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন পান্ডিয়া। ৩ ওভারে ৩৬ রান দিয়ে এক উইকেট পান মোস্তাফিজ।  

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী