দ্বিতীয় টেস্টেও পূর্ণশক্তির স্কোয়াড নিয়ে খেলবে ভারত

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ভারত। কানপুরে সিরিজের শেষ ও ফাইনাল টেস্টে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই খেলবে রোহিত শর্মারা।

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কোয়াডে কোনো পরিবর্তন ছাড়াই কানপুর টেস্ট খেলবে ভারত। অর্থাৎ চেন্নাই টেস্টে যারা ছিল, তাদের সবাই আছেন স্কোয়াডে।

লোকেশ রাহুলের জায়গা পাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল। কেননা চেন্নাই টেস্টে প্রত্যাশা পূরণ করতে পারেননি এই ব্যাটার। তবে রাহুলকে আরেকটি সুযোগ দিতে চায় বিসিসিআই। যে কারণে কানপুরে টেস্টেও তাকে দলে রাখা হয়েছে।

জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে, এমন গুঞ্জনও ছিল। কিন্তু বাংলাদেশকে চাপে রাখতে হলে এই পেসারকে দরকার বলে মনে করছে বিসিসিআই। যে কারণে ডানহাতি পেসারকেও দলে রেখেছে ভারত।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে কানপুর টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে রানের দেখা পাওয়ার আশায় আছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কারণ, দলের অভিজ্ঞ দুই ব্যাটার চেন্নাই টেস্টে রান পাননি। কানপুরে রোহিত-কোহলিকে দ্রুত ফিরিয়ে সফলতার ধারা অব্যাহত পারে কিনা বাংলাদেশের পেসাররা, সেটিই এখন দেখার বিষয়।

রোহিত শর্মা (অধিনায়ক), যসস্বি জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, জাসপ্রিত বুমরাহ, যশ দয়াল।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প